বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন  প রি ক ল্পি ত ভা বে দেশকে অ স্থি তি শী ল করার বি রুদ্ধে সাতক্ষীরায় যুবদলের বিশাল প্র তি বা দ সমাবেশ ও মিছিল শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুযোদন তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ কালিগঞ্জে সমাবেশে যাওয়ার পথে কৃষকদলের গাড়ি বহরে হা ম লা র অ ভি যো গ তালায় সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় প্রাণীসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু

পাটকেলঘাটায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৫৬৮ বার পড়া হয়েছে

দুলাল ঘোষ নামের এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ঝড়গাছা গ্রামের মুকুন্দ ঘোষের বলতলা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত দুলাল ঘোষ (৫০) সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন ঝড়গাছা গ্রামের পদ্ম ঘোষের ছেলে।

পাটকেলঘাটার ধানদিয়া ইউপি সদস্য বিশ্বজিৎ ঘোষ জানান, ঝড়গাছা গ্রামের মুকুন্দ ঘোষের বলতলা থেকে (রাস্তার পাশে পুকুর পাড়ে) শনিবার সকালে কৃষক দুলাল ঘোষের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে খবর দেয়। তিনি ঘটনাস্থলে যেয়ে দুলাল ঘোষের মাথা ও মুখমন্ডল থেতলানো ও গলা কাটা অবস্থায় দেখত পান। একই স্থানে এক বছর আগে একই গ্রামের নাটবর ঘোষের ছেলে গোপাল ঘোষের গলাকাটা লাশ উদ্ধার করা হয়ছিল বলে জানান তিনি।

তবে স্থানীয়রা জানান, দুলাল ঘোষ ওরফ পাগলা দুলালের ছোট ছেলে সুজয় ঘোষ বিদেশ থাকে। বড় ছেলে রমা ঘোষ দুধের ব্যবসা করে। ছেলেরা বাবা ও মাকে ঠিকমত দেখাশুনা করতো না। তবে দুলাল ঘোষের সুদরী স্ত্রীর উপর অনেকের কু’নজর ছিল। এ কারণে দুলাল ঘোষকে হত্যা করা হতে পারে।

পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মুখমন্ডল ও মাথা থতলানোর পরে ধারালো কোন অস্ত্র দিয়ে গলা কেটে দুলালকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!