শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
এক অদম্য ক্রান্তি – কবি তন্ময় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আশাশুনিতে ক্যাম্পেইন ডুমুরিয়ায় ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎ স্পৃ ষ্টে গৃহবধুর মৃ ত্যু পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অ ভি যা নে চিকিৎসক ও মহিলা আ ট ক তালায় পরিবহনের চা কা য় পি ষ্ট হয়ে গৃ হ ব ধূ নি হ ত, আ হ ত ১ সাতক্ষীরায় শিশু ও যুবদের সুরক্ষায় কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃ সভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন দুই দফা দাবিতে চতুর্থ দিনের কর্মবিরতি: সাতক্ষীরায় শাখা ডাকঘর কর্মীদের বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাতক্ষীরার বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফের হস্তক্ষেপে শ্রমিক ইউনিয়নের বি রো ধ নি ষ্প ত্তি 

সাতক্ষীরা পৌরসভার কামালনগর দক্ষিণ পাড়ায় আরসিসি ঢালাই ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডে কামালনগর দক্ষিণ পাড়ায় আরসিসি ঢালাই ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি’২৪) সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের কামালনগর দক্ষিণ পাড়ায় অতিথি হিসেবে নির্মাণ সামগ্রী ঢেলে আরসিসি ঢালাই ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু ও পৌরসভার ৭, ৮ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন।

পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ কামালনগর অনিল কুমারের বাড়ির সামনে হতে সাবেক ব্যাংকার মরহুম বাবুর আলীর বাড়ি পর্যন্ত সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়নে ১২০ মিটার আরসিসি ড্রেণ ৩ লক্ষ ৩৭ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।
আরসিসি ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, উপসহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, কাযর্-সহকারী আব্দুল মোতালেব, সাতক্ষীরা পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ইউসুফ সুলতান মিলন, জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, ড্রেণ নির্মাণ কাজের ঠিকাদার আকরাম হোসেন খান বাপ্পি, শিক্ষিকা নাদিরা বেগম, সাদ্দাম হোসেন, সুলতান গাজী, আলহাজ্ব মো. আজগার আলী সরদার, মো. আজিজুর রহমান গাজী, ফারজানা রুবি মুক্তি ও শেখ শরিফুল আলম মন্টু প্রমুখ। এলাকাবাসীর দীর্ঘদিনের চাওয়া ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন হওয়ায় এলাকাবাসীর মধ্যে খুশি ও আনন্দের জোয়ার লক্ষ্য করা গেছে।

এসময় এলাকাবাসী পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু ও পৌরসভার ৭, ৮ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীনকে মন খুলে দোয়া করেন। এসময় সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!