সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৯৮ পি চ ই য়া বা সহ উপজেলা ছাত্রদল নেতা জুয়েল গ্রে প্তা র  তালায় পানিতে ডু বে শিশুর মৃ ত্যু তালায় দর্জি প্রশিক্ষণের উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ গোপালগঞ্জ পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ -কে বিপিএম সেবা পদক পরিয়ে দিলেন  ধলবাড়িয়া ইউনিয়নে আস্থার প্রতীক: গাজী শওকাত হোসেনের পরিবার-সাড়ে পাঁচ দশকের জনসেবা ভোমরার এক সন্তানের জননী লাবনী সরকার বিয়ে করলো টিকটকারকে! মাকে ফিরে পেতে খাওয়া-দাওয়া বন্ধ, থামছেনা অবুঝ সন্তানের কান্না  স ন্ত্রা স বি রো ধী আ ই নে র মা ম লা য় আশাশুনিতে সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম গ্রে প্তা র কালিগঞ্জে স্বর্ণের দোকানে লকার ভেঙে  দু ধ র্ষ চু রি সোনা-রুপাসহ নগদ টাকা লু ট সাতক্ষীরায় বিশ্ব পর্যটন দিবসে র‌্যালি ও আলোচনা সভা

কলারোয়ায় ফিরে চেয়ারম্যান প্রাথীর নাম ঘোষণা দিলেন এসএম আলতাফ হোসেন লাল্টু

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় ফিরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রাথীর নাম ঘোষণা দিলেন অস্ট্রোলিয়া প্রবাসী কলারোয়ার কৃতি সন্তান এসএম আলতাফ হোসেন লাল্টু। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে অস্ট্রোলিয়ায় ছিলেন।

এবার কলারোয়া উপজেলাবাসীর আহবানে অস্ট্রোলিয়া ছেড়ে তিনি সোমবার (১২ফেব্রুয়ারী’২৪) বিকেলে একেবারেই তার জন্মভ‚মি কলারোয়ায় ফিরেছেন। এদিকে কলারোয়ায় ফেরার সংবাদ পেয়ে হাজার হাজার ভক্ত জনতা গাড়ি বহর নিয়ে কলারোয়ার খোরদো বাজারে ভিড় জমায়। সেখানে দেয়াড়া ইউনিয়নবাসী এসএম আলতাফ হোসেন লাল্টুকে পেয়ে ফুল ছিটিয়ে ও ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এর পরে খোরদো হাইস্কুল মাঠে দেয়া হয় এক গণসংবর্ধনা। সেখানে এক বক্তব্যে অস্ট্রোলিয়া প্রবাসী কলারোয়ার কৃতি সন্তান এসএম আলতাফ হোসেন লাল্টু আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থীর নাম ঘোষনা করেন। এসময় হাজার হাজার জনতা হাত উঠিয়ে সমর্থন দেন। এর পরে জননেতা এসএম আলতাফ হোসেন লাল্টু খোরদো বাজার থেকে যুগিখালী বাজার হয়ে সরসকাটি টু জয়নগর, জালালাবাদ হয়ে কলারোয়ায় আসেন। এর পরে কলারোয়ার শহীদ মিনারে সামনে এক পথসভায় যোগ দেন তিনি। সেখানে হাজার হাজার জনতা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

এসময় উপস্থিত ছিলেন-এসএম আলতাফ হোসেনের ছোট ভাই কেড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবর রহমান মফে, কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম,  চন্দনপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, গয়ড়া কলেজের সাবেক অধ্যক্ষ রবিউল ইসলাম, প্রিমিয়ার ছাত্র সংঘের উপদেষ্ঠা এড. শেখ কামাল রেজা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, কলারোয়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, চন্দনপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সাবেক জেলা পরিষদ সদস্য মতিয়ার রহমান, প্রিমিয়ার ছাত্র সংঘের উপদেষ্ঠা ব্যবসায়ী এনায়েত খান টুন্টু, যুবলীগনেতা হাসান, মাস্টার শাহিনুর রহমান, ইউপি সদস্য কাউছার আলী, ইউপি সদস্য আ: জলিল, আওয়ামীলীগনেতা বাচ্চু, প্রিমিয়ার ছাত্র সংঘের উপদেষ্টা ডা: আমানুল্লাহ আমান, যুবলীগনেতা মেহেদী রুবেল, কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি আফজাল ফুয়াদ অভি, সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন  প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!