বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

তালায় স্কুলছাত্রীর মৃত্যু, মৃত্যুর আগে ফেসবুকে স্ট্যাটাসে দেওয়া যুবক উজ্জ্বলের নামে মামলা দায়ের

✍️আসাদুজ্জামান📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় নদী বিশ্বাস নামের এক স্কুল ছাত্রী তার সামাজিক যোগাযোগ গণমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার চার ঘণ্টা পর গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। বুধবার বিকালে পুলিশ তালা উপজেলার জেঠুয়া গ্রামের ওই স্কুল ছাত্রীর নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর মামা দেব্রুত বিশ্বাস বাদী হয়ে রাতেই আত্নহত্যায় প্ররোচনার অভিযোগে অভিযুক্ত যুবক উজ্জ্বল বিশ্বাসের নামে তালা থানায় একটি মামলা দায়ের করেছেন।

নদী বিশ্বাস (১৫) তালা উপজেলার জেঠুয়া মালাপাড়া গ্রামের কার্তিক বিশ্বাসের মেয়ে ও জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। অন্যদিকে, অভিযুক্ত যুবক উজ্জ্বল বিশ্বাস পার্শ্ববর্তী এলাকার অমল বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, উজ্জ্বল বিশ্বাসের সাথে একই পাড়ার নদী বিশ্বাস সাথে প্রেমের সম্পর্ক ছিল। প্রমঘটিত বিষয় নিয়ে মেয়েটি আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। তারা আরো জানান, মৃত্যুর আগে নদী বিশ্বাস তার এনজেল নদী নামের ফেসবুক আইডিতে ‘তার মৃত্যুর জন্য উজ্জ্বল বিশ্বাস দায়ী থাকলো’ বলে স্ট্যাটাস দেয়। এর চার ঘণ্টা পর নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।

স্থানীয় জালালপুর ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ নিহত স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা তালা থানার এসআই স্বপন কুমার মন্ডল জানান, এঘটনায় আত্নহত্যায় প্ররোচনার অভিযোগে উজ্জ্বল বিশ্বাসের নামে রাতেই থানায় একটি মামলা দায়ের করেছেন নিহত স্কুল ছাত্রীর মামা দেব্রুত বিশ্বাস। মামলা-০৩, তারিখ-০৭-০২-২৪। তিনি আরো জানান, আসামীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!