সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -২ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ

রেডিও নলতা ও নলতা হাসপাতালের পক্ষ থেকে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সম্বর্ধনা

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার একমাত্র কমিউনিটি রেডিও, রেডিও নলতা ৯৯.২ স্টেশন ও নলতা হাসপাতালে পক্ষ থেকে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে সম্বর্ধনা প্রদান করা হয়েছে।

৫ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ কে রেডিও নলতা ও নলতা হাসপাতালের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও সম্মাননা স্মারক প্রদান করেন নলতা হাসপাতালের সুপারেনটেনডেড ও রেডিও নলতার উপদেষ্টা আবুল ফজল মাহমুদ বাপ্পি, রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ার।

এ সময় উপস্থিত ছিলেন নলতা হাসপাতালের ইঞ্জিনিয়ার জসীমউদ্দীন, রেডিও নলতার সহকারী স্টেশন ম্যানেজার মামুন হোসেন, হিসাবরক্ষক মিলন হোসেন, অনুষ্ঠান প্রযোজক প্রতিমা রানী ও রাশিদা পারভিন। পরে রেডিও নলতার সার্বিক বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রেডিও নলতার প্রধান উপদেষ্টা দীপঙ্কর দাশের সাথে মতবিনয় করেন। রেডিও নলতা কমিউনিটি এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক এবং বিনোদন ও সংবাদসহ বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে থাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেডিও নলতার সার্বিক সফলতা এবং সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!