সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

কালিগঞ্জে সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আজ রবিবার  (০৪ ফেব্রুয়ারি ‘২৪) সাতক্ষীরার কালিগঞ্জ রাজস্ব অফিস গণপাঠাগারের আয়োজনে অমর একুশে বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সংসদীয় পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪ টি মহাবিদ্যালয় অংশগ্রহণ করবে। বাংলা মাধ্যমে সংসদীয় পদ্ধতির বিতর্ক প্রতিযোগিতার নিয়মাবলী ও সার্বিক বিষয়ে নির্দেশনা দেওয়া হয় অংশগ্রহণকারীদের। কালিগঞ্জ রাজস্ব অফিস গণপাঠাগারের সভাপতি ও উপজেলার চৌকস সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ রাজস্ব অফিস গনপাঠাগারের সহ- সভাপতি বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, অধ্যাপক শ্যামাপদ দাশ, অধ্যাপক রামপ্রসাদ ঘোষ, কমিটির সদস্য সুকুমার দাশ বাচ্চু, আশেক মেহেদী, অধ্যাপক মাহমুদুর নবী খান, প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, সহকারী শিক্ষক সরোজিত কুমার প্রমূখ। প্রথম পর্বে আগামী ৬ ফেব্রুয়ারি কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে সংসদীয় পদ্ধতিতে অমর একুশে বিতর্ক প্রতিযোগিতা শুরু হচ্ছে।

৭ ফেরুয়ারি কালিগঞ্জ রোকেয়া মুনসুর মনসুর মহিলা কলেজ কলেজে ও ৮ ফেব্রুয়ারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ। দ্বিতীয় পর্বে ও ফাইনাল রাউন্ড অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আয়োজক কমিটি বিতর্ক প্রতিযোগিতার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!