সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার টিম কর্তৃক সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মা দ ক ধ্বং স করল বিজিবি  উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কৃষিতে বিপ্লব ঘটিয়ে দেশের অবদান রাখতে হবে-সাঈদ মেহেদী (ভিডিওসহ)

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে রবি/২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বোরো (হাইব্রিড) জাতের সমলয় চাষাবাদের নিমিত্ত ব্লক প্রদর্শনীর চারা রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে রোপনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় কালিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার গোবিন্দপুরে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার কৃষি সম্প্রসারণ এর উপ পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি ও চেয়ারম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন। বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউপ, জাতীয় সাংবাদিক সংস্থা’র উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সিনিঃ সহ সভাপতি এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু ও আলমগীর প্রমুখ।এসময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান বক্তব্যে বলেন বর্তমান কৃষি বান্ধব সরকার দেশ ও জাতির কল্যাণে ব্যাপক উন্নয়ন সাধিত করেছেন। কৃষিতে বিপ্লব ঘটিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কার্যকরী পদক্ষেপ গ্রহন করে অধিক ফসল উৎপাদনে সক্ষম হয়েছেন। সঠিক সময়ে ধানচাষ, সার ও কীটনাশক প্রদানে ভালো ফল হয়। কালিগঞ্জে কৃষিতে অনেক এগিয়ে, একটি জমিতে পৃথক তিনটি ফসল উৎপাদন করে কৃষিখাতে দেশের অবদান রাখছে। সমলয় চাষাবাদে চারা রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে চারা রোপন সময় ও খরচ উভয় শাশ্রয় হবে। ইউএনও দীপংকর দাশ বলেন কালিগঞ্জ উপজেলায় কৃষিতে বিপ্লব ঘটিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। প্রশাসনিক সহযোগিতা প্রদানে আমি সদা প্রস্তুত আছি। নিজ নিজ ভূমিতে পরিকল্পিত ভাবে চাষাবাদে আন্তরিক হতে হবে।

প্রধান অতিথি বলেন জেলার মধ্যে কালিগঞ্জ উপজেলা কৃষিতে অনেক এগিয়ে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সু-নেত্রীতে যথাযথভাবে প্রণাদোনা দিয়ে অবদান রেখেছেন। আম, কাঠাল, লিচুসহ সকল ফসলের ফল ভালো পেতে হলে বর্তমান সময়ের প্রযুক্তিগত পদক্ষেপ নিতে হবে। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি উপ সহকারী কর্মকর্তা আব্দুল লতিফ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!