বুধবার, ১০ জুন ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

হিন্দু কল্যাণ ট্রাষ্ট আয়োজিত প্রধানমন্ত্রী কর্তৃক দূগাপূজা উপলক্ষে সাতক্ষীরায় অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৩৮৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দূর্গাপূজা উপলক্ষে প্রদত্ত অনুদানের চেক বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে হিন্দু কল্যাণ ট্রাষ্টের আয়োজনে চেক বিতরন করা হয়। জেলা মন্দির ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম সহকারী পরিচালক অপূর্ব আদিত্যর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি বিশ্বজিৎ সাধু এসময় তিনি বলেন হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজা। কিন্তু মহামারী করোনা ভাইরাসের প্রভাব থেকে মুক্ত থাকতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সামাজিক দূরত্ব বজায় রেখে পূজার আচার অনুষ্ঠান পরিচালনা করতে হবে। পূজার সকল অনুষ্ঠান যথা নিয়মে চললেও সন্ধ্যার মধ্যে মন্ডপে জনসমাগম কমিয়ে ফেলতে হবে।

এসময় তিনি আরও বলেন, হিন্দু ফাউন্ডশন গঠনের লক্ষ সরকারের কাছে জোর দাবী জানান। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্যে রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম। তিনি বলেন দলবদ্ধ ভাবে গায়ে গায়ে মিশে পূজা মন্ডপে প্রবেশ করবেন না। দূর্গাপূজা বড় ধর্মীয় উৎসব হওয়ায় মন্ডপে দর্শনার্থী স্বাভাবিক বেড়ে যাবে। তবে আমাদের অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। এ ক্ষেত্রে মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, সাধারণ সম্পাদক রঘুজিৎ, সহ-সভাপতি এড. সোমনাথ ব্যানার্জী, এসময় বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য জেলায় ২৪২টি পূজা মন্ডপ ৪ লক্ষ ৮৪ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নিত্যনন্দ আমিন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!