সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মা দ ক ধ্বং স করল বিজিবি  উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা

শীতে কাঁপছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকুলীয় জেলা সাতক্ষীরা, তাপমাত্রা ১২.৩ ডিগ্রি সেলসিয়াস

✍️আসাদুজ্জামান📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

শীত আর কুয়াশার সাথে হিমেল হাওয়ায় কাঁপছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকুলীয় জেলা সাতক্ষীরা। রাত থেকে পড়ছে প্রচন্ড কুয়াশা। দিনের অধিকাংশ সময়ই থাকছে কুয়াশায় ঢাকা। সারাদিন থেমে থেমে টিপটিপ বৃষ্টি। বৃষ্টি, শীত ও কুয়াশার কারনে বিপাকে পড়েছে প্রানী কুলও। তার উপর বৃহস্পতিবার দুপুরের পর থেকে শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। যা চলে সন্ধ্যা পর্যন্ত। প্রচন্ড শীতে আর গুড়ি গুড়ি বৃষ্টির কারনে সন্ধ্যার পর পরেই মানুষ শহর ছেড়ে বাড়িতে যেতে দেখা গেছে। ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট ও বাজার। হতদরিদ্র মানুষ গুলো আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

এদিক, জেলায় হাঁড় কাপানো শীতের হাত থেকে হতদরিদ্র শীতার্ত মানুষ গুলোকে রক্ষায় সরকারের পাশাপাশি বেসরকারি পযার্য়ে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ জুলফিকার আলী রিপন জানান, বৃহস্পতিবার সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতার পরিমান ৯৩ শতাংশ। তিনি আরো জানান, শীতের সাথে সাথে আজ দুপুরের পর থেকে শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। আর এ বৃষ্টির কারনে শীতের তীব্রতা আরো বাড়বে বলে জানান এই আবহাওয়া কর্মকর্তা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!