সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

নবম বার এমপি নির্বাচিত হওয়ায় শেখ সেলিমকে প্রেসক্লাব গোপালগঞ্জ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ-২ আসন থেকে টানা ৯ম বার এমপি নির্বাচিত হওয়ায় শেখ ফজলুল করিম সেলিম এমপিকে প্রেসক্লাব গোপালগঞ্জ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শেখ ফজলুল করিম সেলিম এমপি বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ও গোপালগঞ্জের মাটি ও মানুষের প্রিয় এই নেতা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিনি তার নির্বাচনী এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখায় গোপালগঞ্জ সহ দেশব্যাপী তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

সোমবার (৮ জানুয়ারি) রাতে শেখ ফজলুল করিম সেলিম এমপি’র টুঙ্গিপাড়ার বাসভবনে প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. আলিমুজ্জামান বিটু এবং সাধারণ সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলাম ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এ.জেড আমিনুজ্জামান রিপনের নেতৃত্বে গিনেজ বুকে রেকর্ডকারী জননেতা ড. শেখ ফজলুল করিম সেলিম এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব গোপালগঞ্জের অন্যতম নির্বাহী সদস্য ও সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল ফাত্তাহ সজু, সাংবাদিক এম.মাহমুদুর রহমান, মিরাজুল হক, হুসাইন ইমাম সবুজ, সমর বাইন, অর্জুন বিশ্বাস সহ প্রেসক্লাব গোপালগঞ্জের সদস্যবৃন্দরা।

অপরদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. তপু শেখ, প্রচার সম্পাদক শিহাব মোল্লা, অর্থ বিষয়ক সম্পাদক ইনসান আলী, সদস্য সচিব গোলাম রাব্বানী, মো. সুজা উদ্দিন, সোহেল শেখ, সাদ্দাম হোসেন, সাইফুল ইসলাম, শাকিব ও বিটিভি’র তাকিউদ্দিন খান প্রমুখ।

গোপালগঞ্জ-২ আসনে (গোপালগঞ্জ সদর – কাশিয়ানীর একাংশ) ৯ম বারের মতো নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বর্ষিয়ান নেতা শেখ ফজলুল করিম সেলিম। তিনি পেয়েছেন ২ লাখ ৯৫ হাজার ২৫৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী কাজী শাহীন পেয়েছেন ১ হাজার ৫১৪ ভোট।

উল্লেখ্য, ১৯৮০ সাল থেকে গোপালগঞ্জ-২ আসন থেকে নির্বাচন করে টানা ৮ বার সংসদ সদস্য হিসাবে তিনি নির্বাচিত হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি নির্বাচিত হওয়ায় গিনেস বুক অফ ওয়ার্ল্ড -এ রেকর্ড করতে চলেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!