বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা সরকারি বালিকা  উচ্চ বিদ্যালয়ে পাঠ্য পুস্তক উৎসব দিবস ২০২৪ উদযাপন

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

“ শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ ” এই প্রতিপাদ্য সামনে রেখে  পাঠ্য পুস্তক দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (০১ জানুয়ারী) শীতের সকালে সাতক্ষীরা সরকারি বালিকা  উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতে হাতে পেল নতুন বই। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা যেমন আনন্দিত তেমনি তাদের স্বপ্ন আর কল্পনার রাজ্যও যেন নতুন নতুন পরিকল্পনায় সেজে উঠলো।
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক  এস এম আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। এসময় তিনি বলেন, ‘বিশ্বে এমন কোন দেশ নেই যেখানে বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। শিক্ষাক্ষেত্রের বিনিয়োগ ও অর্জনকে আমাদের সরকার সবচেয়ে বড় বিনিয়োগ ও অর্জন হিসেবে দেখছে। আমাদের ছেলে-মেয়েরা যদি মানসম্মত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠে, শিক্ষা-দীক্ষা সর্বক্ষেত্রে বাংলাদেশের মানুষ হবে শ্রেষ্ঠ, সেটাই জননেত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্য। শিক্ষা হলো দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার। দারিদ্র্যমুক্ত দেশ গড়তে বর্তমান সরকার বদ্ধপরিকর।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি বালিকা  উচ্চ বিদ্যালয়ের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মো. আবুল খায়ের, প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক আবু সাঈদ, সিনিয়র শিক্ষক মমতাজ হোসেন, মো. হাবিবুল্লাহ, মো. আসাদুজ্জামান,  সুলতানা পারভীন, রবিউল ইসলাম, হারাধন আইস, বাবলু স্বর্ণকার প্রমুখ।

বই উৎসবে এ বিদ্যালয়ের ৩য় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ১৭৮০ জন  শিক্ষার্থীদের হাতে  ১৭ হাজার ৫ শত নতুন বই তুলে দেওয়া হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র  শিক্ষক আনিসুর রহমান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!