মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার  সাতক্ষীরায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে অ ভি যা ন ,৫ হাজার টাকা জ রি মা না সাইবার টিম কর্তৃক সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা

খুলনায় ট্রাকের ধাক্কায় তালার আলমগীর নিহত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৪০ বার পড়া হয়েছে

খুলনা নগরীতে ট্রাকের ধাক্কায় মোঃ আলমগীর হোসেন গাজী (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৩০ ডিসেম্বর) সকালে নগরীর জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের জেয়ালা নলতা গ্রামের মোঃ মোজাহার গাজীর ছেলে।

তিনি বে-সরকারী সংস্থা উত্তরণ সফল প্রকল্প ও পরে সলিডারিডাড ইন্টারন্যাশনালের একটি প্রকল্পে চাকুরী করতেন।

প্রকল্প শেষ হওয়ায় কিছুদিন ধরে বাড়িতে ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা থেকে মোটরসাইকেলে করে শহিদুল মোড়ল ও আলমগীর গাজী রূপসার দিকে যাচ্ছিলেন। তারা জিরোপয়েন্ট এলাকায় পৌঁছালে দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে। এ ঘটনায় মোটরসাইকেল থাকা আলমগীর ও শহিদুল মোড়ল গুরতর হয়। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা। পরে চিকিৎসাধীন অবস্থায় আলমগীরের মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান, পিতা-মাতাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেছে গেছেন।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!