মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

কালিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ উদযাপনে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে “নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর (১৬ দিন ব্যাপি) নারী নির্যাতন প্রতিরোধ কার্যক্রমে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে মানববন্ধনও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (০৫ ডিসেম্বর) বেলা ১১টায় ক্রিশ্চিয়ান এইডের অর্থায়নে নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় এবং মিশন মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে মিশন মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন ছকিনা পারভীন এর সভাপতিত্বে ও প্রকল্প সমন্বয়কারী শেখ আব্দুল্লাহর সঞ্চালনায় মানববন্ধন শেষে কৃষ্ণনগর ইউপির হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, বিশেষ অতিথি ছিলেন কৃষ্ণনগর ইউপির প্যানেল চেয়ারম্যান ঢালী সাইফুর রহমান।

এসময়ে উপস্থিত ছিলেন ইউপি সদস্য, সদস্যবৃন্দ, গ্রাম পুলিশসহ সুশীল সমাজ ও সমাজের পিছিয়ে পড়া নারীগণ। নারী নির্যাতন প্রতিরোধ, নারীর অধিকার নিশ্চিত, নারীদের নায্য পারিশ্রমিক আদায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পরে ৭৮ জন নারী সদস্যদের মাঝে লাউ ও কুমড়ার বীজ বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!