মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার 

কালিগঞ্জে স্মার্ট কৃষিমাঠ পরিদর্শন করলেন যুগ্ম সচিব মোহাম্মদ আলী আকবর

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪টায় উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সাদপুর বিলে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় বাস্তবায়িত রোপা আমন ধানের সাথে সরিষা রিলে চাষের মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আলী আকবর।

কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে কৃষক মঠ দিবস অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মোহাম্মদ আলী আকবর বলেছেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষকরা এ দেশের উন্নয়নের কারিগর, তিনি বলেন ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের পরিচালক মোঃ ফজলুল হক মনির প্রচেষ্টায় এ অঞ্চলে কৃষিতে সমৃদ্ধ হয়েছে ও আমার আসার সুযোগ হয়েছে। এ অঞ্চলে আমাদের এক সময়ে যে চাষাবাদ ছিল তা পরিবর্তন হয়েছে। এখন চাষাবাদে আধুনিকরণ করা হয়েছে। একসময়ে এক বিঘা জমিতে কৃষক ৫-৬ মন ধান পেতো, এখন এক বিঘা জমিতে ২৫ থেকে ৩০ মন ধান উৎপাদন হয় এ অঞ্চলে আপেলকুল, আম, লিচুর পাশাপাশি মালটা, ড্রাগন ফলের চাষ হচ্ছে। আমাদের খাবার চাহিদা পূরণ হচ্ছে।

তিনি বলেন কৃষকরা যা চিন্তা ভাবনা করেন কৃষি বান্ধব সরকারও তাই চিন্তা করেন। ধানের পরে সরিষাও চাষ হচ্ছে কৃষকরা এখন অনেক সুযোগ-সুবিধা পাচ্ছে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি প্রকল্পের পরিচালক মোঃ ফয়জুল হক মনি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল এর সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওয়াসিম উদ্দিন তিনি বলেন কালিগঞ্জ উপজেলায় ৩০ নভেম্বর ২০২৩ পর্যন্ত সরিষা বপন ৯৮৫ হেক্টর, যেখানে রোপা আমন ধানের সাথে সরিষা রিলে চাষ হয়েছে ৩৫৫ হেক্টর জমি, 2022 23 অর্থবছরে সরিষা চাষ হয় ৪৫৪ হেক্টর এবং রিলে সরিষা ছিল ১০৫ হেক্টর ২০২৩-২৪ অর্থবছরে ৩০, ১১, ২০২৩ পর্যন্ত সরিষার আবাদ বৃদ্ধি ১১৮% এবং রিলে ফসলের আবাদ বৃদ্ধি ২৩৮ শতাংশ।

অনুষ্ঠানের অন্যান্য মধ্যে ছিলেন কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু, উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ শফিউল্লাহ, কৃষক জাকির হোসেন ও আব্দুল গফুর প্রমূখ। অনুষ্ঠানে কৃষক- কৃষাণী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!