সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই-উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৮৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুদলী সঞ্চায় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দুদলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে। দুদলী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শেখ আব্দুল আজিজ এর সভাপতিত্বে ও কাজী কুরবান আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। বক্তব্যে তিনি বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সাড়ে ১৪ বছরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। চলমান এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই। আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে, জননেত্রী শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী করতে হবে।

করোনা সহ সকল প্রাকৃতিক দুর্যোগে প্রধানমন্ত্রীর সুদৃঢ় ভূমিকায় বাংলাদেশের জনগণের দুঃখ লাঘব হয়েছে জানিয়ে সাঈদ মেহেদী আরো বলেন” ঘাতকরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে এদেশ থেকে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে চিরতরে মুছে দিতে চেয়েছিল। কিন্তু তাদের সে উদ্দেশ্য সফল হয়নি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের কাছে একটি রোল মডেল হিসেবে উপস্থাপন করেছেন। আমি আপনাদের এই এলাকার মানুষের ভালোবাসা পেয়েছি, আমার ভোটে ৯০% ভোট দিয়েছেন। আশাকরি আগামীতেও আমার কাজের মুল্যায়ন করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ আমিনুল ইসলাম, জেলা পরিষদ সদস্য শেখ ফিরোজ কবির কাজল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুল, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন দুদলী সঞ্চায় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল করিম মুকুল, সহ- সভাপতি সৈয়দ হিমায়েত আলী, সৈয়দ মিজানুর রহমান, মোঃ আবু সাঈদ, মোঃ সবুজ, শেখ শাহিনুর রহমান, মোঃ হাবিবুর রহমান প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!