কলারোয়ায় সাংবাদিক সাজেদের পুত্র সোহেল রানার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
প্রকাশের সময় :
বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
১৭৬
বার পড়া হয়েছে
সাতক্ষীরার কলারোয়ায় সাংবাদিক এম এ সাজেদর এক মাত্র পুত্র সোহেল রানার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ বুধবার ২৯ নভেম্বর পালিত হয়েছে।
সোহেল রানা উপজেলার চেড়াঘাট নিবাসী এবং কলারোয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক যশোর’র কলারোয়া প্রতিনিধি এমএ সাজেদের একমাত্র পুত্র। সে ২০১৭ সালের ২৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকা হার্ট ফাউন্ডেশনে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। সাংবাদিক এমএ সাজেদ তাঁর সন্তানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন।
তিনি জানান, শুক্রবার চেড়াঘাট গ্রামের জামে মসজিদে জুম্মা নামাজ শেষে প্রয়াত সোহেল রানার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া বুধবার মৃত্যুবার্ষিকীর দিনে নিজ বাড়িতে দোয়া অনুষ্ঠানে আয়োজন করা হয়। দুপুরে স্বল্প পরিসরে কাঙালি ভোজের আয়োজন করা হয়।