আজ রবিবার বিকেলে বিষ্ণপুরের দক্ষিণ বন্দকাটি পানঘাট জেলেপাড়ায় রাস মেলা উপলক্ষে শেখ রিয়াজউদ্দিন ফাউন্ডেশন আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বিষ্ণুপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার পাল বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রয়াত চেয়ারম্যানের স্ত্রী সমাজকর্মী শেখ নাছিমা রিয়াজ। এর আগে সকাল ১১ টায় বিষ্ণুপুর ঋষি পাড়ায়ও বস্ত্র বিতরণ করা হয়। দুটি স্থানে মোট ১৬০ জনকে শাড়ী দেওয়া হয়।
বক্তারা আরো বলেন,বিষ্ণুপুরের সার্বিক উন্নয়নে শেখ রিয়াজউদ্দিন ফাউন্ডেশন রাস্তা সংস্কার,ঝরে পড়া শিশুদের শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনা,বাল্য বিবাহ প্রতিরোধসহ সামগ্রিক উন্নয়নে কাজ করে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ওয়ার্ড আ’লীগের সভাপতি মনোরঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক মুকুল রায়, সুভাষ চন্দ্র ঘোষ, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ-সভাপতি বিশ্বজিৎ সরদার, বিষ্ণুপুর দাস পাড়া রাস মন্দির কমিটির সভাপতি বাবুল দাস, সাধারণ সম্পাদক তাপস দাস,মনোরঞ্জন কর্মকার, সুনিল মন্ডল, বাসুদেব মন্ডল প্রমুখ।