মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ বিআরটিএ কতৃক স ড় ক দু র্ঘ ট না য় ক্ষ তি গ্র স্ত ২৭ পরিবার পেল প্রায় ১ কোটি টাকার চেক সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধা ক্কা য় গুড় ব্যবসায়ির মৃ ত্যু শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ 

ঝালকাঠিতে পরকিয়ার বলি অটো ড্রাইভার রবিউল 

✍️আবু সায়েম খান📝ঝালকাঠি জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৩০৩ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে স্ত্রীর পরকিয়ার বলি হলেন অটো ড্রাইভার রবিউল ইসলাম (২২)। আজ ২২ নভেম্বর বুধবার সন্ধ্যার পরে উপজেলার সদর ইউনিয়নের সত্যনগর এলাকায় নিজ ঘরে এ ঘটনা ঘটে। রবিউল ইসলাম স্থানীয় রিক্সা চালক মোঃ হারুন হাওলাদারের ছেলে। 

নিহতের ছোট ভাই সফিকুল হাওলাদার এবং স্থানীয়রা জানায়, ৪ মাস পূর্বে রবিউলের পারিবারিক ভাবে বিয়ে হয় উপজেলার গালুয়া ইউনিয়নের মিরেরহাট এলাকার মোঃ কালাম এর মেয়ে মোসাঃ বিথির সাথে। কিন্তু বিথির রবিউলের সাথে বিয়ের আগেই উপজেলার ভাতকাঠি এলাকার চান মিয়ার ছেলে মোঃ সজিবের সাথে সম্পর্ক ছিল। যা মেয়ের পরিবার গোপন করে বিয়ে দিলে বিয়ের পরে বিষয়টি জানাননি হয়। তখন পরিবার এবং স্থানীয় মুরব্বিরা মিলিত হয়ে বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। এমন সিদ্ধান্তের কয়েকদিন পরেই বিথি আবার স্বামীর ঘরে চলে আসে। কিন্তু আজকে সকাল ৮ টার দিকে সজিব রবিউলের ঘরে আসে। তখন রবিউল বাইরে থাকলেও ঘরে এসে সজিবকে দেখতে পেয়ে বিথিকে তার সংসার ছেড়ে চলে যেতে বলে। পরে বিকালে বিথি বাপের বাড়ি গেলে সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

রবিউলের বাবা জানায়, সে সন্ধ্যায় ঘরে ফিরে দেখে ঘরের ভিতরে অন্ধকার এবং ঘরের দরজা খোলা। এসময় সে ঘরের ভিরতে ঢুকে লাইট জ্বালালে দেখতে পায় ঘরের আড়ার সাথে ছেলের লাশ ঝুলছে। এরপরে সে চিৎকার দিলে স্থানীয়রা এসে পুলিশে খবর দিলে রাজাপুর থানা পুলিশ গিয়ে রাত ৮ টা ৩০ মিনিটের সময় লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ২৩ নভেম্বর সকালে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!