মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
তালায় পৃথক স ড় ক দু র্ঘ ট না য় নারীসহ নিহত-২ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ বিআরটিএ কতৃক স ড় ক দু র্ঘ ট না য় ক্ষ তি গ্র স্ত ২৭ পরিবার পেল প্রায় ১ কোটি টাকার চেক সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধা ক্কা য় গুড় ব্যবসায়ির মৃ ত্যু শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ

ঝালকাঠিতে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে রাস্তা অবরোধ করে মানববন্ধন

✍️আবু সায়েম খান📝ঝালকাঠি জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২৬৫ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী শাহারিয়া ইসলাম তাওহীদের হত্যার বিচার এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার ১৯ নভেম্বর দুপুর একটার সময় রাজাপুর সদর ইউনিয়নের দক্ষিন রাজাপুর নামক স্থানে বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপস্থিত সবাই রাস্তা অবরোধ করলে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়।

মানববন্ধনে শাহারিয়ার বাবা মিলন হাওলাদার, মা তানিয়া, মামা বাবু সহ স্থানীয়রা বক্তব্য প্রদান করেন। বক্তারা এসময় বলেন, হত্যার বিষয়ে পুলিশের প্রয়োজনীয় তৎপরতা লক্ষ করা যাচ্ছেনা। হত্যার সকল নিদর্শন স্পষ্ট থাকলেও দোষীদের এখনো গ্রেপ্তার করছে না পুলিশ। তারা আরো বলেন, ঘটনার দিন স্থানীয় মোঃ মাসুদ তালুকদারের বিল্ডিংয়ে নজরুল নামে এক লেবার কাজ করতেছিল। এবং রাজাপুরের মোঃ বাদসা সরদারের বালির গোলা থেকে বালি নিয়ে ট্রলি ওখানে যায়। এরা সবাই এই হত্যার সাথে জড়িত ছিল। হত্যার পরে লাশ গুম করার চেষ্টা করে তারা ব্যার্থ হয়। হত্যায় ব্যবহৃত রক্তমাখা রাজমিস্ত্রীদের কাজে ব্যবহৃত কর্নি, কোদাল মোঃ শাকিল এর ঘরের ভিতরে পাওয়া যায়। এসময় স্থানীয় একাধিক স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় নারী-পুরুষ মিলে কয়েকশত লোক উপস্থিত ছিল।

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ও দক্ষিন রাজাপুরের বাসিন্দা মিলন হাওলাদারের ছেলের রক্তাক্ত লাশ নিখোজের ৪ ঘন্টা পরে স্থানীয় মামুন মেম্বারের বাড়ির সামনের তাফাল বাড়ির খালের ব্রিজের নিচ থেকে স্থানীয়রা উদ্ধার করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, এ ঘটনায় একটা অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তদন্তের কাজ চলছে।ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারন জানা যাবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!