মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি- সাতক্ষীরায় সচেতনতামূলক রোড শো সড়কে শিক্ষার্থীদের চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে কর্মশালা সাতক্ষীরা মেডিকেল কলেজে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত সাতক্ষীরার জনপ্রিয় কণ্ঠশিল্পী চৈতালী মুখার্জীর কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র সাতক্ষীরার ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পরিচালনা কমিটির পরিচিতি ও মা সমাবেশ ডুমুরিয়ায় দুই মা দ ক সে বী আ ট ক, ভ্রাম্যমান আদালতে জে ল জ রি মা না গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান ডিবি সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান সাতক্ষীরার এসপির সামেক হাসপাতালে অ নি য় মে র অ ভি যো গ, আগামীকাল ভূমিহীন সমিতির মানববন্ধন

কলারোয়া সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ২৩২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজে ওরিয়েন্টেশন, কৃতি
শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬নভেম্বর) সকাল ১১ টায় কলেজ ক্যাম্পাসে আনন্দঘন ও জাঁকজোমকপূর্ণ পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সরকারি কলেজের আয়োজনে দিনব্যাপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস,এম আনোয়ারুজ্জামান। ওরিয়েন্টেশন ও সংবর্ধনা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আতিয়ার রহমান, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক ফারুক হোসেন, প্রভাষক টিএম মঞ্জুর আজাদ, প্রভাষক শাহনেওযাজ হোসেন, প্রভাষক আবুল বাশার, প্রভাষক মামুন হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি শামিমুজ্জামান টিপু, সাধারণ সম্পাদক মেহেদি হাসান ফাহিম সহ শিক্ষকমন্ডলী, সূধিবৃন্দ, রোভার স্কাউট দলের সদস্যবৃন্দ ও কলেজে একাদশ শ্রেণীতে অধ্যায়নরত মেধাবী শিক্ষার্থী তন্ময় সরকার, আফরোজা খাতুন ও অসংখ্য শিক্ষার্থী সহ কলেজে বিভিন্ন শ্রেণীতে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই নবীণ শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়। পরে নতুন শিক্ষা বর্ষের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও কলেজের ৩৮ জন প্রাক্তন ছাত্র-ছাত্রী উচ্চ মাধ্যমিকের ফলাফলে মেধা তালিকায় বিভিন্ন গ্রেডে শ্রেষ্ঠত্ব অর্জন করায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন শেষে সম্মাননা স্মারক প্রদান করে সম্মানিত করা হয়। সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!