মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
তালায় পৃথক স ড় ক দু র্ঘ ট না য় নারীসহ নিহত-২ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ বিআরটিএ কতৃক স ড় ক দু র্ঘ ট না য় ক্ষ তি গ্র স্ত ২৭ পরিবার পেল প্রায় ১ কোটি টাকার চেক সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধা ক্কা য় গুড় ব্যবসায়ির মৃ ত্যু শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ

ঝালকাঠিতে নসিমনের ধাক্কায় পথচারী নারী নিহত

✍️আবু সায়েম আকন📝ঝালকাঠি জেলা প্রতিবেদ☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২৬০ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে নসিমনের ধাক্কায় এক পথচারী নারী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টার দিকে উপজেলার সমবায় এলাকার ৪ নাম্বার আশ্রয়ন প্রকল্পের সামনে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম লাখি বেগম (৪২) সে উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের মো: মোস্তফা সিকদারের স্ত্রী।

নিহতের ছেলে মো: শামীম সিকদার জানায়, তার মা মঙ্গলবার সকালে উপজেলার বলাইবাড়ি এলাকায় তার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি পায়ে হেটে যাচ্ছিল। পথিমধ্যে সমবায় এলাকায় একটি মাছবাহি নসিমন লাখিকে পিছন থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজন অজ্ঞাত পরিচয়ের উদ্ধার করে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক লাখিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২ টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়। 

রাজাপুর থানা ওসি (তদন্ত) মোঃ ফিরোজ কামাল বলেন, পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!