মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি- সাতক্ষীরায় সচেতনতামূলক রোড শো সড়কে শিক্ষার্থীদের চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে কর্মশালা সাতক্ষীরা মেডিকেল কলেজে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত সাতক্ষীরার জনপ্রিয় কণ্ঠশিল্পী চৈতালী মুখার্জীর কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র সাতক্ষীরার ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পরিচালনা কমিটির পরিচিতি ও মা সমাবেশ ডুমুরিয়ায় দুই মা দ ক সে বী আ ট ক, ভ্রাম্যমান আদালতে জে ল জ রি মা না গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান ডিবি সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান সাতক্ষীরার এসপির সামেক হাসপাতালে অ নি য় মে র অ ভি যো গ, আগামীকাল ভূমিহীন সমিতির মানববন্ধন

বিভ্রান্ত না হতে কলারোয়া প্রেসক্লাবের বিবৃতি 

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২৪০ বার পড়া হয়েছে
১১ নভেম্বর ২০২৩ ইং তারিখে সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় ২০জন সম্মানিত সদস্যদের মতামতের ভিত্তিতে গঠনতন্ত্র মোতাবেক অধ্যাপক এম.এ কালামকে সভাপতি ও আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদী ১৩ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়।
বিগত নিয়মিত কমিটির সভাপতি শেখ মোসলেম আহমেদ ও সাধারন সম্পাদক আব্দুর রহমান ও কেএম আনিছুর রহমান কলারোয়া বিশ্বাস মার্কেটে এক ব্যক্তির ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে বসে মাননীয় সংসদ সদস্যের দেয়া প্রেসক্লাবের উন্নয়নে বরাদ্দকৃত ৫০ হাজার টাকাসহ লক্ষাধিক টাকা আত্নসাতের বিষয়টি চাপা দেয়ার অপকৌশল হিসেবে গত ১২/১১/২০২৩ইং তারিখে কাল্পনিক প্রেসক্লবের সভাপতি/সাধারন সম্পাদক হিসেবে ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। মূলত: তাদের নেতৃত্বে কলারোয়া প্রেসক্লাবের কোন অস্তিত্ব কলারোয়ায় নাই। এমনকি তাদের ঘোষিত ওই কাল্পনিক প্রেসক্লাবের কমিটি ও সদস্য হিসেবে যাদের নাম প্রকাশ করা হয়েছে তাদের সিংহভাগ মূল প্রেসক্লাবের সাথে কখনোই জড়িত ছিলেন না। সেই কারণে সর্ব মহলের অবগতির জন্য উক্ত প্রেস বিজ্ঞপ্তিটি অত্যন্ত জরুরী। আমরা ওই কাল্পনিক প্রেসক্লাবের বিপক্ষে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!