প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৬, ৭:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৩, ৯:২৩ পি.এম
বিভ্রান্ত না হতে কলারোয়া প্রেসক্লাবের বিবৃতি

১১ নভেম্বর ২০২৩ ইং তারিখে সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় ২০জন সম্মানিত সদস্যদের মতামতের ভিত্তিতে গঠনতন্ত্র মোতাবেক অধ্যাপক এম.এ কালামকে সভাপতি ও আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদী ১৩ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়।
বিগত নিয়মিত কমিটির সভাপতি শেখ মোসলেম আহমেদ ও সাধারন সম্পাদক আব্দুর রহমান ও কেএম আনিছুর রহমান কলারোয়া বিশ্বাস মার্কেটে এক ব্যক্তির ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে বসে মাননীয় সংসদ সদস্যের দেয়া প্রেসক্লাবের উন্নয়নে বরাদ্দকৃত ৫০ হাজার টাকাসহ লক্ষাধিক টাকা আত্নসাতের বিষয়টি চাপা দেয়ার অপকৌশল হিসেবে গত ১২/১১/২০২৩ইং তারিখে কাল্পনিক প্রেসক্লবের সভাপতি/সাধারন সম্পাদক হিসেবে ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। মূলত: তাদের নেতৃত্বে কলারোয়া প্রেসক্লাবের কোন অস্তিত্ব কলারোয়ায় নাই। এমনকি তাদের ঘোষিত ওই কাল্পনিক প্রেসক্লাবের কমিটি ও সদস্য হিসেবে যাদের নাম প্রকাশ করা হয়েছে তাদের সিংহভাগ মূল প্রেসক্লাবের সাথে কখনোই জড়িত ছিলেন না। সেই কারণে সর্ব মহলের অবগতির জন্য উক্ত প্রেস বিজ্ঞপ্তিটি অত্যন্ত জরুরী। আমরা ওই কাল্পনিক প্রেসক্লাবের বিপক্ষে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.