মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস–২০২৩ পালিত

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৮৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস -২০২৩ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ সমবায় বিভাগ এবং জেলা সমবায় ইউনিয়ন লিমিটেডের আয়োজনে আজ শনিবার (৪ নভেম্বর) বেলা ১১ টায় গোপালগঞ্জ জেলা সমবায় কার্যালয়ে স্থানীয় সংগীত শিল্পীদের সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। এসময় অনুষ্ঠানের সভাপতি শেখ মাসুদুর রহমান সমবায় পতাকা উত্তোলন করেন।

পরে জেলা প্রশাসকের নেতৃত্বে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা সমবায় কার্যালয়ে ফিরে শেষ হয়। এরপর গোপালগঞ্জ জেলা সমবায় ইউনিয়নের সভাপতি শেখ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

গোপালগঞ্জ সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার আল – বেলী আফিফা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এড.খাদিজা খানম, উত্তর গোপালগঞ্জ সন্ধানী দুগ্ধ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সন্ধ্যা বালা, বড় বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি দাউদ আলী শেখ, চিত্রা মাল্টি পারপাস লিমিটেডের সভাপতি এড. ছালেকুল বাহার, গোপালগঞ্জ কেন্দ্রীয় শিল্প সমবায় লিমিটেডের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মোল্লা।

এসময় জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও সদস্যবৃন্দ সহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ সফল খামারীদের মাঝে ক্রেস্ট ও ঋণের চেক বিতরণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!