সোমবার, ০৪ মে ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

ঢাকায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কলারোয়ায় মানববন্ধন

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২০৫ বার পড়া হয়েছে

ঢাকায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কলারোয়ায়  মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ নভেম্বর) বেলা ১২ টায় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন-প্রেসক্লাবের আহবায়ক ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক এম,এ কালাম।

প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আ’লীগ নেতা কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম লিটন, কেরালকাতা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, হাসান মাসুদ পলাশ, আরিফ মাহমুদ, সাংবাদিক আসাদুজ্জামান নয়ন, হাসান মাসুদ পলাশ, সরদার জিল্লুর রহমান, কামরুজ্জামান, জুলিকার আলী, রাজু রায়হান, সরদার জিল্লুর, আতাউর রহমান, খোকা, আসাদুজ্জামান আসাদ, সেলিম খান, রাসেল, তরিকুল ইসলাম, নাজমুল, জাহাঙ্গীর হোসেন, দেলয়ার হোসেন, সহ অসংখ্য সংবাদকর্মীগণ।

বক্তারা, বিএনপি’র ডাকা মহা সমাবেশে পেশাগত দায়িত্ব পালনে সন্ত্রাসী হামলার শিকার আহত সাংবাদিকদের সুস্থতা কামনা করে চিহ্নিত সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার জোর দাবী জানানো হয়।

উল্লেখ্য-গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি’র ডাকা মহা সমাবেশে কর্তব্যরত সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কলারোয়া প্রেসক্লাবের আয়োজনে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!