
“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
আজ বুধবার (১ নভেম্বর) সকালে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে যুব র্যালী, আলোচনা সভা, ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়। যুব র্যালীটি পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামে এসে মিলিত হয়।
র্যালীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুসহ অতিথিবৃন্দ। যুব দিবসের আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।
বিশেষ অতিথি ছিলেন-কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা সাইফুল আলম, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপন শিরীন সুলতানা, উপজেলা যুব উন্নয়ন অফিসার নির্মল কান্তি মন্ডল, সহকারী যুব উন্নয়ন অফিসার মাজাহারুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে যুব অধিদপ্তরের বিভিন্ন উদ্যোক্তা, সমবায়ী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলার সফল আত্নকর্মী হিসাবে কাকডাঙ্গার খাদিজাতুল কোবরা ও দামোদারকাটির আল আমিন কে ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়া যুব উন্নয়ন ট্রেনিং প্রাপ্ত ৯০ জনকে সনদপত্র প্রদানসহ ১৪ জন যুব সমিতির মধ্যে ৭লাখ ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।