মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

কালিগঞ্জে জাতীয় যুব দিবস পালন ও পাঁচ দিন প্রশিক্ষণের উদ্বোধন

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২১১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলায় জাতীয় যুব দিবস পালন উপলক্ষে যুব সমাবেশ, র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, সনদপত্র বিতরণ ও প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বুধবার (১ নভেম্বর) সকাল ১০ টায় র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের মিলনায়তনে জাতীয় যুব সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, মধুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা অজিত কুমার নন্দী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, মিশন মহিলা সংস্থার পরিচালক শেখ আব্দুল্লাহ প্রমূখ।

অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে যুব ঋণের চেক ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন এনজিও সংগঠনের প্রতিনিধি, নারী নেত্রী, যুব সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!