সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

কালিগঞ্জে ক্ষুদে ক্রিকেটারদের নিয়ে ভিন্ন আঙ্গিকে জন্মদিন পালন করলেন প্রেসক্লাব

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২০৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি, ১৯৫৫ সালে স্থাপিত ডি.এম.সি ক্লাবের সভাপতি বাবলা আহমেদ ক্ষুদে ক্রিকেটারদের নিয়ে ভিন্ন আঙ্গিকে তার ৪০তম জন্মদিন পালন করেছেন।

শনিবার ( ২৮ অক্টোবর) সকাল ১০ টায় কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র পরিচালনায় আলোচনা সভা ও কেককেটে জন্মদিন উদযাপনে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি ও প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন (জান্টু), জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক শিমুল হোসেন, ক্রীড়া সম্পাদক শাহাদৎ হোসেন, নির্বাহী সদস্য দৈনিক সত্যপাঠ এর উপজেলা প্রতিনিধি শেখ আল-নূর আহম্মেদ (ইমন) প্রমুখ।

পরবর্তীতে ডিএমসি ক্লাব মিলনায়তনে ডিএমসি ক্লাবের সিনিয়র সদস্য মীর সুলতান মাহমুদের সার্বিক ব্যবস্থাপনায়, সহ-সভাপতি শেখ আব্দুল্লাহ আল ইমরানের সভাপতিত্বে , সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিনের ও সহ- সাধারণ সম্পাদক মাসুম হাসানের সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে জন্মদিন উৎসব পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের কার্যনির্বাহী কমিটির সহ- সভাপতি মোঃ রেজাউল হক, কোষাধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শোকর আলী, ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুস সালাম, সহ সাহিত্য সংস্কৃতিক সম্পাদক হাবিব উল্ল্যাহ, সহ ক্রীড়া সম্পাদক শাহিন আলম, কার্যনির্বাহী সদস্য প্রসেনজিৎ ঘোষ, আব্দুল আলীম,মোঃ শহিদুল ইসলাম, ক্লাবের সাধারণ সদস্যবৃন্দ এলাকার গুণীজন ও সাংবাদিক বৃন্দ।বাবলা আহমেদ ১৯৮৩ সালে একটি সভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন।

তিনি ২০০৬ সালে কালিগঞ্জ উপজেলা কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের একমাত্র কন্যা সুরাইয়া আফরোজ সুমির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তার একটি কন্যা সন্তান ঐন্দ্রিলা আহমেদ তাথৈ। শিক্ষা জীবন সম্পন্ন করার পর তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এল. এল.বি উত্তীর্ণ হয়ে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে পিকেএসএফ এর বিভিন্ন সহযোগী সংগঠনে শাখা ব্যবস্থাপক পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ব্যক্তিগত ব্যবসা পরিচালনা,সাংবাদিকতা, শিক্ষানবিশ আইনজীবী হিসেবে আইন চর্চা ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!