মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
তালায় পৃথক স ড় ক দু র্ঘ ট না য় নারীসহ নিহত-২ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ বিআরটিএ কতৃক স ড় ক দু র্ঘ ট না য় ক্ষ তি গ্র স্ত ২৭ পরিবার পেল প্রায় ১ কোটি টাকার চেক সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধা ক্কা য় গুড় ব্যবসায়ির মৃ ত্যু শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ

ঝালকাঠিতে স্বামীর অত্যাচারে স্ত্রীর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার

✍️আবু সায়েম আকন📝ঝালকাঠি জেলা প্রতিবেদ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২৯০ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে স্বামীর অত্যাচার সইতে না পেরে স্ত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। ৬ অক্টোবর শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত স্ত্রীর নাম নাসরিন আক্তার (২৩)। সে স্থানীয় আবু বক্কর ফকিরের ছেলে মোঃ রফিকুল ইসলামের(৩৫) স্ত্রী ও উপজেলার গালুয়া দুর্গাপুরের মোঃ নাসির খানের মেয়ে।

মামলা সূত্রে জানা যায়, মোঃ রফিকুল ইসলাম আর নাসরিন আক্তারের ২০১৭ সালে পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের ৪ বছরের মোঃ আয়ান নামে একটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই রফিকুল বিভিন্ন মেয়ের সাথে পরকিয়ায় আসক্ত হয়ে পরে । এ নিয়ে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। আর এই বিষয়ে নাসরিন কিছু বললেই তাকে মানুষিক এবং শারিরীক নির্যাতন করতো রফিকুল। ঘটনার দিন দুপুর ১২ টার দিকে রফিকুল ফোনে কথা বলার সময় নাসরিন ফোনটি হাতে নিয়ে মেয়ে কন্ঠ শুনতে পায়। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে নাসরিনকে শারিরীক নির্যাতন করলে সে ঘর থেকে চলে গিয়ে সন্ধ্যা ৬ টার দিকে ঘরে ফেরে। তখন রফিকুল স্ত্রীকে বলে তুই মরতে পারলি না আবার আসছিস কেন? এরপরে রাত ১১ টার দিকে নাসরিন নিজ ঘরের সুপারি গাছের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে পরে। কিছুক্ষন পরে রফিকুলের পরিবারের লোকজন নাসরিনকে ঝুলতে দেখে তাকে নামিয়ে ১২ টা ১৫ মিনিটের সময় রাজাপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে মামলার আইও এস আই পলাশ বলেন, পারিবারিক কলহের কারনে রফিক প্রায়ই নাসরিনকে মারধর করতো। এ কারনেই নাসরিন আত্মহত্যা করেছে। এই ঘটনায় নাসরিনের বাবার দায়ের করা মামলায় রফিকুলকে গ্রেপ্তার দেখিয়ে ৭ অক্টোবর শনিবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে। অন্যদিকে নাসরিনের লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!