বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মাসউক কর্তৃক তিনদিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচীর ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সমাপ্ত তালায় আমরা বন্ধু’র ‘পুষ্টি-উঠোন’ অনুষ্ঠিত  গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন কোটালীপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে নি র্যা ত ন ও হ য় রা নি র অ ভি যো গে মানববন্ধন, বি চা র দা বি দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী  তালায় বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে বি দ্যু ৎস্পৃ ষ্ট হয়ে তালার রাজমিস্ত্রির মৃ ত্যু সাতক্ষীরায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে পিআইবির তিন দিনের প্রশিক্ষণের সমাপনী

উপকূলের সংকট নিরসনে রাজনৈতিক প্রতিশ্রুতি প্রয়োজন

✍️হেলাল উদ্দিন☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৩০২ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে উপকূলীয় মানুষের উন্নয়নে সুনির্দিষ্ট অঙ্গীকার সংযুক্ত করার দাবি জানিয়েছেন খুলনা নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে দেশের উপকূলের জনজীবনে সংকট প্রতিনিয়ত বাড়ছে। এরপর প্রতি বছরের প্রাকৃতিক দুর্যোগ এই সংকট আরও বাড়িয়ে দিয়েছে। এমতাবস্থায় উপকূলের মানুষের জীবন জীবিকা রক্ষায় বিশেষ প্রতিশ্রুতি প্রয়োজন।

বৃহস্পতিবার খুলনা সি এস এস আভা সেন্টার এ বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’ ‘ কোষ্টাল ভয়েজ অফ বাংলাদেশ’ এবং নাগরিক সংগঠন ‘সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন ‘ আয়োজিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে ‘উপকূলের মানুষের ইশতেহার’ শীর্ষক মত বিনিময় সভা থেকে এই দাবি জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের এর সাধারন সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, খুলনা জেলা জাতীয়তাবাদী দল এর যুগ্ম- আহ্বায়ক কে. এম. আশরাফুল আলম নান্নু , জাতীয় পার্টি খুলনা শাখার সহ- সভাপতি তৈমুর হোসেন শাহীন , ওয়ার্কার্স পার্টি খুলনা শাখার সাধারণ পরিষদের সদস্য সম্পাদক দেলোয়ার উদ্দিন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ খুলনা জেলা শাখার আহ্বায়ক জনার্দন দত্ত, সি পি বি এর সাধারন সম্পাদক এস এ রশীদ।

খুলনা কালের কণ্ঠের ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দীর সভাপতিত্বে ও সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন এর সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র এর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি খায়রুজ্জামান কামাল, খুলনা উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, পি পি নারী ও শিশু ট্রাইব্যুনাল খুলনা এর অ্যাডঃ জহিরুল ইসলাম পলাশ, সম্মিলিত নারী অধিকার সুরক্ষা ফোরাম এর সাধারন সম্পাদক সুতপা বেদজ্ঞ, বেলা এর বিভাগীয় সমন্বয়ক মাহফুজুর রহমান মুকুল, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক সহ প্রমুখ।

গৌরাঙ্গ নন্দী তার শুভেছা বক্তব্যে বলেন যে আমাদের রাজনৈতিক নেতারা সব সমস্যা নিয়ে কথা বললেও উপকূলের মানুষের কথা নিয়ে খুব বেশি কথা বলতে চান না। কিন্তু উপকূলের মানুষের অনেক মৌলিক সমস্যা রয়েছে। এজন্য রাজনৈতিক নেতারা যেন উপকূলীয় মানুষদের জন্য কাজ করে তিনি তার বক্তব্যে এ আহ্বান জানান।

‘লিডার্স’ এর নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মণ্ডল উপকূলীয় মানুষের দুঃখ দুর্দশার একটি চিত্র মাল্টিমিডিয়া র মাধ্যমে সবার সামনে তুলে ধরেন। তিনি বলেন উপকূলীয় অঞ্চলের মানুষ জলবায়ু পরিবর্তনের ফলে যে সংকটের সম্মুখীন হচ্ছে তা নিরসনের জন্য সরকার কে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে মহাপরিকল্পনা করার দরকার।

সভায় উপকূলীয় মানুষের উন্নয়নে জনাব নিখিল চন্দ্র ভদ্র আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলের ইশতেহারে সুনির্দিষ্ট কিছু দাবি সংযুক্ত করার আহ্বান জানান। দাবিগুলো হলঃ ১। উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন ২। নিরাপদ পানীয় জলের স্থায়ী ব্যবস্থা ৩। একটি বাড়ি একটি শেল্টার তৈরি প্রকল্প গ্রহণ ৪। দুর্যোগ প্রবণ এলাকা ঘোষণা করা ৫। উপকূলের রক্ষাকবচ সুন্দরবন সুরক্ষা ৬। টেঁকসই বেড়িবাঁধ পুনঃ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ।

সভায় ভুক্তভুগী পাইকগাছা অঞ্চলের ছাত্র সোমিত্র বলেন যে উপকূলীয় মানুষের জীবন জলবায়ু পরিবর্তনের কারণে আজ হুমকির মুখে।

মত বিনিময় সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অভিযোজন প্রক্রিয়া বাড়াতে হবে।

আগামীতে সরকারের প্রকল্প গ্রহণের ক্ষেত্রে দুর্যোগের ঝুঁকিতে থাকা উপকূলের মানুষের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। এজন্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে সুনির্দিষ্ট অঙ্গীকার সংযুক্ত করার দাবি জানিয়েছেন উপস্থিত সকল নাগরিক সমাজের প্রতিনিধিরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!