
সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ডেঙ্গু প্রতিরোধ,পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, বাল্যবিবাহ নিরোধ, মাদক নিরোধ, অনলাইন জুয়াসহ সকল সামাজিক সমস্যা সমাধানে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী, জেলা পরিষদে সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, অধ্যক্ষ রাম প্রসাদ দাস প্রমুখ।