শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

তালায় গুনগতমান সম্পন্ন বীজআখ উৎপাদন ও ব্যবহার শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

✍️আসাদুজ্জামান☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় গুনগতমান সম্পন্ন বীজআখ উৎপাদন ও ব্যবহার শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের বাস্তবায়নে শুক্রবার তালা উপজেলার আড়পাড়া গ্রামে অনুষ্ঠিত মাঠ দিবস প্রধান অতিথির বক্তব্যে রাখেন, কষি মন্ত্রনালয়ের (গবেষণা অধিশাখা) যুগ্ম সচিব ড. সাবিনা ইয়াসমিন।

কৃষক পর্যায়ে আখের রোগমুক্ত পরিছন্ন বীজ উৎপাদন ও বিস্তার প্রকল্পের অর্থায়নে উক্ত মাঠ দিবসে সভাপতিত্বে করেন, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটর মহাপরিচালক ড. মো. ওমর আলী। এতে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, বিএসআরআই’র মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো. শামসুর রহমান, ড. মো. আবু তাহের সোহেল, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা সাইফুল ইসলাম ও কামরুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুন অর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা আলী নেওয়াজ।

প্রধান অতিথি যুগ্ম সচিব ড. সাবিনা ইয়াসমিন বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে কৃষকদের সব ধরনের সুবিধা দিতে প্রস্তুত সরকার। আখ চাষ বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আখ চাষের পাশাপাশি একই জমিতে বিভিন্ন ফসল উৎপাদন করা সম্ভব। তাতে করে কৃষকরা অধিক লাভবান হবেন। আখের সাথে যদি কেউ অন্য কোন ফসল চাষাবাদ করেন তাহলে আখ চাষ তার জন্য বোনাস। তাই কৃষিতে বিপ্লব ঘটানোর জন্য ত্রিমূখী চাষাবাদ করার জন্য সবাইকে তিনি আহ্বান জানান।

তিনি আরো বলেন, আখ চাষ দিন দিন কমে যাচ্ছে। আখের উৎপাদন বাড়াতে নতুন প্রযুক্তি আখের সাথে সাথী ফসল চাষ প্রকল্পটি কৃষকের মাঝে ছড়িয়ে দিতে কৃষি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। উক্ত মাঠ দিবস ৮০ জন কৃষক অংশ নেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!