বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড

বিশ্ব নদী দিবসে কালিগঞ্জের বসন্তপুর নৌ বন্দর চালুর দাবি

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে বিশ্ব নদী দিবস উদযাপিত হয়েছে। কালিগঞ্জের কাকশিয়ালী নদীর তীরে রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সুশীলনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশীলন এর সভাপতি গাজী আজিজুর রহমান। নদীর তীরে প্রতীকী অবস্থান ও সাতক্ষীরা ঘোষণা প্রদান করেন সুশীলনের সদ্য পদোন্নতি প্রাপ্ত পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু ও সাতক্ষীরা ঘোষণা প্রদান করেন কথাসাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান। অবস্থান কর্মসূচির আগে কালিগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে নদী বাঁচানোর দাবিতে র‌্যালি বের হয় হয়।

শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন মন্টু,সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, আইনজীবী জাফরুল্লাহ ইব্রাহিম, নারীনেত্রী ইলাদেবী মল্লিক, সাংবাদিক হাফিজুর রহমান শিমুল, শিক্ষক নেতা আবু আব্দুল্লাহ আল হাসান, কৃষ্ণা কর্মকার, সৈয়দ মোমিনুর রহমান, রহিমা খানম, রবীন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ।

বিশ্ব পানি দিবসের সাতক্ষীরা ঘোষণা সংহতি জ্ঞাপন করেন সম্মিলিত সামাজিক আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক রাশেদ হোসেন। বিশিষ্ট কথা সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান বলেন, ১৯৬৫’র ভারত পাকিস্তান যুদ্ধে বন্ধ হয়ে যাওয়া রাজা বসন্ত রায়ের নামানুসারে প্রতিষ্ঠিত বসন্তপুর নৌ-বন্দর পুণরায় চালুর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুশাসন দিয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসন সে কাজ এগিয়ে নিয়ে চলেছেন। এখন দরকার আরও দ্রুত বাস্তবায়ন। একই সাথে সাতক্ষীরার বিশেষ করে সুন্দরবন সংশ্লিষ্ট নদী গুলোকে পুণর্জ্জীবন দেয়ার জন্য আহবান জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!