মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

উপকূলের সংকট নিরসনে উদ্যোগ নেওয়া জরুরি

✍️দেশ টাইমস ডেস্ক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৫ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলের সংকট আগের চেয়ে বেড়েছে। এই সংকট নিরসনে সরকারিভাবে জরুরী উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন বাগেরহাট জলবায়ু অধিপরামর্শ ফোরামের সকল সদস্য।

আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট উদয়ন বাংলাদেশ সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়জনে অর্ধবার্ষিক সমন্বয় সভায় এই দাবি তুলে ধরা হয়।
ফোরামের সহসভাপতি মুখার্জী রবীন্দ্র নাথ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফোরামের সম্পাদক মোঃ আসাদুজ্জামান শেখ, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম মনির, কৃষি বিষয়ক সম্পাদক কাকলী সরকার, সদস্য ও সাংবাদিক আজাদুল হক, এ্যাডভোকেট লুনা সিদ্দিকী, সদস্য এস কে হাছিব, সদস্য শেখ আজমল হোসেন প্রমুখ।

উক্ত সভায় উপকূলের বর্তমান অবস্থা তুলে ধরে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন আজ মানবতার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ । বাংলাদেশের দক্ষিন- পশ্চিম উপকূলীয় অঞ্চল এই জলবায়ু পরিবর্তনের ফলে সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ। এই পরিস্থিতিতে দক্ষিন- পশ্চিম উপকূলীয় এলাকাকে রক্ষা করার জন্য এই এলাকাকে বিশেষ এলাকা ঘোষণা করে দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনার দরকার। এজন্য আসন্ন জাতীয় নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে যেন দক্ষিন- পশ্চিম উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য কিছু দাবি সংযুক্ত করা হয় সে বিষয়েও আলোকপাত করা হয়।

এছাড়া ও সভায় জলবায়ু পরিবর্তন রোধকল্পে কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় আলোচিত পরিকল্পনা সমূহ উপকূলের জনমানুষের অধিকার রক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!