মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ  শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে বিদ্যালয় নাট্যদল বিনাদ সদস্যদের দুই দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন কালিগঞ্জে সুমাইয়া হ ত্যা য় ৩৬ দিনে গ্রে প্তা র নেই: স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামী মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন

কালিগঞ্জে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নির্মাণ শ্রেমিক গ্রেপ্তার

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৫১৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ মাহাফিজুল ইসলাম নামের এক নির্মাণ শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে তাকে সাতক্ষীরার দেবহাটার কুলিয়া দুর্গাপুর গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাহাফিজুল ইসলাম (৩০) সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া দুর্গাপুর গ্রামের মনা মোল্লার ছেলে।

কালিগঞ্জ থানার মথুরশপুর ইউনিয়নের সীমান্তবর্তী একটি গ্রামের এক মৎস্যজীবী জানান, খুলনার লবনচোরা এলাকায় তারা বসবাস করতেন। ১০ বছর আগে শ্বশুর ও শ্বাশুড়ি মারা যাওয়ার পর স্বপরিবারে তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের সীমান্তবর্তী একটি গ্রামে চলে এসে বসবাস শুরু করেন। তার মেয়ে উপজেলা সদরের একটি মাধ্যমিক স্তর বালিকা বিদ্যালয়ে পড়াশুনা করে।

ধর্ষিতার ফুফাতো বোন সাতক্ষীরা পৌর মহিলা যুবলীগের সাধারণ সম্পাদিকা জানান, তার মামার বাড়ির পাশে উপজেলার কুলিয়া দুর্গাপুর গ্রামের মাহাফিজুল ইসলাম নামের এক নির্মাণ শ্রমিকের বোন ও খালার বাড়ি। মাহাফিজুল ইসলাম মাঝে মাঝে বোন ও খালার বাড়িতে এসে নির্মাণ শ্রমিকের কাজ করতো। এর সুবাদে মাগফিজুল তার এক বন্ধুকে দিয়ে তার মামাতো বোনকে প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজী না হওয়ায় ছয় মাস আগে কৌশলে খালার বাড়ির পাশে বাঁশবাগানে ডেকে নিয়ে মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে মাহাফিজুল। বিষয়টি কাউকে জানালে তাকে খুন করার হুমকি দেয়া হয়। এভাবে গত ছয় মাস ধরে মাহফিজুল তার মামাতো বোনকে ভয় দেখিয়ে খালার বাড়িতে ও নদীতে মাছ ধরতে যাওয়ার সূযোগছ মামার বাড়িতে কয়েক বার ধর্ষণ করায় সে অঃস্বত্বা হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে মামা মাহফিজুলের বোন ও খালাকে অবহিত করেন। এতে ক্ষুব্ধ হয়ে মাহফিজুল মামাতো বোনকে বাচ্চা নষ্ট করার ঔষধ কিনে দেয়। বিয়ের কথা বলা হলে বাবা ও মাকে না জানিয়ে মাহফিজুল কয়েকজন বন্ধুকে নিয়ে বিয়ে করতে আসলে। আপত্তি করায় মাহফিজুল মামী ও মামাতো ছোট ভাইকে মারপিট করে। একপর্যায়ে মামা সোমবার রাতে মামা মাহফিজুলকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমনে আইন একটি মামলা দায়ের করেন। পুলিশ মঙ্গলবার সকালে মাহফিজুলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মাহফিজুল বলেন, তার সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্কের বিষয়টি উভয় পরিবারের সদস্যরা জানতো। মেয়েটির বয়স কম হওয়ায় বিয়ে নিয়ে আইনি জটিলতা দেখা দেওয়ায় তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন জানান, মঙ্গলবার দুপুরে ধর্ষিতা ছাত্রীকে ডাক্তারি পরীক্ষা শেষে ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত মাহাফিজুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!