মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

শ্যামনগরে সিসিডিবি এর এনগেজ প্রকল্পে বিকল্প দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

✍️রবিউল ইসলাম📝শ্যামনগর প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৬ বার পড়া হয়েছে

সিসিডিবি একটি উন্নয়ন ও সেবামুলক বেসরকারি সংস্থা যা মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। এনগেজ প্রকল্প নারীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।

সেই লক্ষ্যে ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখ সকাল ১০ টায় সিসিডিবি এর সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ এনগেজ প্রকল্প অফিসে ১৮ জন নারী ও ২ জন পুরুষ সদস্যদের ২দিন ব্যাপী বিকল্প দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের ( ভার্মি কম্পোস্ট ) আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ পরিচালনা করেন শ্যামনগর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন। আরও উপস্থিত ছিলেন প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ প্রমূখ।

শুভেচ্ছা বিনিময় ও উদ্বোধনী বক্তব্য প্রদান করেন প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী । তিনি এই প্রশিক্ষণের উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরেন। তিনি বলেন এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো নারীদের বিকল্প জীবিকায়ন এবং নারীদের সাবলম্বী করে তোলা।

প্রশিক্ষক জলবায়ু পরিবর্তন কি, এর ফলে সৃষ্ট সমস্যাবলী এবং সমাধানের উপায়, কৃষিতে জৈব সারের গুরুত্ব, ভার্মি কম্পোস্ট তৈরি করার পদ্ধতি এবং ভার্মি কম্পোস্ট উৎপাদন করে কিভাবে নারীরা উদ্যোক্তা হয়ে উঠতে পারে এসব বিষয় নিয়ে আলোচনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!