শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

ঘেরের ভেঁড়িতে সবজি চাষ করে সফলতার মুখ দেখেছেন কালিগঞ্জের শেফালী ও মোহছিনা

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৩ বার পড়া হয়েছে

নারীর হাতে কৃষির গোড়াপত্তন, অনেক আগের কথা। আদিযুগের কৃষি ছিল প্রকৃতির ওপর নির্ভর। তখনকার মানুষেরা জীবিকার জন্য বনজঙ্গলে ঘুরে বেড়াতেন। পশু শিকার এবং ফলমূল সংগ্রহ করাই ছিল তাদের প্রধান কাজ।

এগুলো করতেন পুরুষরা আর নারীরা সন্তান লালন-পালনের পাশাপাশি ফলের বীজ মাটিতে পুঁতে রাখতেন। বীজ হতে গজানো চারা বড় হয়ে যখন ফলধারণ করত তখন তারা এ কাজে হতেন আরো উৎসাহিত। সে থেকেই কৃষিকাজে নারীর পথ চলা। এমনিভাবে অবিরাম চলছে বংশ পরম্পরায়। পুরুষশাসিত সমাজে স্বীকৃতি না পেলেও কৃষিতে তাদের অবদান ঢের বেশি। বিশেষ করে সবজি চাষে। তেমনি কয়েকটি পরিবারের চিত্র ফুটে উঠেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর গ্রামে।

সরেজমিনে দেখা গেছে, প্রতিবন্ধী স্বামী রাশিদুল ইসলাম এর স্ত্রী ও তিন সন্তান মিলে ৫ সদস্যসের সংসার। সবকিছু অতি যত্ন সহকারে দেখভাল করে থাকেন স্ত্রী শেফালী বেগম। তিনবিঘা জমিতে মাৎস্য ও ধান চাষের পাশাপাশি তরমুজ, শাম্মাম, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, বরবটি ও লাউ চাষ করেছে ঘেরের ভেঁড়িতে। ফসলও উঠছে প্রতি সপ্তাহের শুক্রবার আর সোমবারে।

নিজেদের সংসার নির্বাহের পাশাপাশি ফসল বিক্রি করে তাদের সংসার ভালোই চলছে। একই ভাবে একই বিলে সালাউদ্দিন গাজীর স্ত্রী মোহছিনা খাতুন তিনবিঘা জমিতে মৎস্য ও ধান চাষের পাশাপাশি বুলেট ঝাল, বেগুন, মেনেকা, লাউ ও কুমড়া চাষ করে সফলতার মুখ দেখেছেন। সে মিশন মহিলা উন্নয়ন সংস্থার অর্থায়নে ও উদ্বুদ্ধ হয়ে সফল চাষী হিসেবে পরিচিতি লাভ করেছেন। অত্র ইউনিয়নের কৃষি উপ সহকারী কর্মকর্তা ফারুক আহমেদ জানান, মৎস্য ঘেরের আইলে পরিকল্পিত ফসল চাষে ফরন ভালো হচ্ছে। মৎস্য চাষীরা বর্তমানে সবজি ও তরমুজ চাষে ঝুঁকছে বেশি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!