সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

পিআইবির উদ্যোগে মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ২৪৬ বার পড়া হয়েছে

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) -এর উদ্যোগে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলার ৩০ জন সাংবাদিকদের নিয়ে ০৩ (তিন) দিনব্যাপী (২৫ –২৭ আগস্ট) মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ (আবাসিক) কর্মশালা সম্পন্ন হয়েছে।

রোববার (২৭ আগস্ট) বিকাল ৩ টায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর সেমিনার কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার (টুঙ্গিপাড়া – কোটালীপাড়া) দায়িত্বপ্রাপ্ত উন্নয়ন প্রতিনিধি ও গণপূর্ত অধিদপ্তরের সাবেক সিনিয়র সচিব মোঃ শহিদ উল্লাহ খন্দকার।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিআইবি’র পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন, পিআইবি’র পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) শাহ্ শেখ মজলিশ ফুয়াদ।

এসময় পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, ড্যাফোডিল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জামিল খান, বাংলাদেশ টাইমসের প্রধান মোবাইল সাংবাদিক সাব্বির আহমেদ, প্রেসক্লাব গোপালগঞ্জের সাংগঠনিক সচিব, দৈনিক ভোরের দর্পণ ও দি ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি সাংবাদিক কে এম সাইফুর রহমান, প্রেসক্লাব গোপালগঞ্জের ধর্মীয় ও সমাজকল্যাণ সচিব সাংবাদিক এম মাহামুদ, সাংবাদিক কাজী মাহমুদ, মনির মোল্লা, সাংবাদিক মোঃ ফায়েকুজ্জামান, সহিদ চৌধুরী, সাংবাদিক মোল্লা মহিউদ্দিন, শাহ আলম, মুরাদ সহ পিআইবির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও গোপালগঞ্জের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ তুলে দেন প্রধান অতিথি সাবেক সচিব শহীদ উল্লাহ খন্দকার ও মহাপরিচালক জাফর ওয়াজেদ।

এ প্রশিক্ষণের মধ্যদিয়ে সাংবাদিকদের সংবাদ তৈরীর কর্মকৌশলে মোবাইল ডিভাইস ব্যবহার করে পেশাগত দক্ষতা বৃদ্ধি সহ বহুমুখী প্ল্যাটফর্মের জন্য সংবাদ তৈরীতে সাংবাদিকদের পারদর্শী করে গড়ে তোলাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে বক্তারা, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান উন্নয়ন কর্মকান্ড ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সাংবাদিকদেরও কার্যকরী ভূমিকা রাখতে উদাত্ত আহবান জানান। এর আগে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা দুর্লভ বেশ কয়েকটি বই উপহার হিসেবে প্রধান অতিথি সাবেক সচিব শহীদ উল্লাহ খন্দকারের হাতে তুলে দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!