বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
তালায় মৎস্য উপকরণ বিতরণ গোপালগঞ্জে মা দ ক, স ন্ত্রা স ও নৈ রা জ্যে র প্র তি বা দে বিএনপির বি ক্ষো ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি কলেজে মানবতার দেওয়াল স্থাপন করলেন ছাত্রদল নেতা শেখ মিনহাজ আলম মুন  সাতক্ষীরায় প্র ভা ব শা লী কৃর্তক চলাচলের রাস্ত ব ন্ধ করার প্র তি বা দে এক প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন ডুমুরিয়ায় বিধবাকে চে ত না না শ ক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লু টে র অ ভি যো গ ডুমুরিয়ায় বিএনপির আয়োজনে সারাদেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে স ন্ত্রা স বি রো ধী সমাবেশ ও মি ছি ল অনুষ্ঠিত কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় যুব-নেতত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্য সাতক্ষীরায় সংবাদ সম্মেলন কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল 

শ্যামনগরে টেকসই উপকূল গড়ার লক্ষ্যে তাল বীজ 

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২৫০ বার পড়া হয়েছে
দুর্যোগ ঝুঁকি হ্রাসের মাধ্যমে টেকসই উপকূল গড়ার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তার দুইপাশে তালবীজ বপন কার্যক্রম শুরু করেছে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম। 
সিডিও ইয়ুথ টিমের প্রতিষ্ঠাতা গাজী ইমরানের নেতৃত্বে সোমবার  সোয়ালিয়া-কল্যাণপুর ১ কিলোমিটার রাস্তার পাশে নিজ হাতে তালবীজ বপন করে তালবীজ বপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন। 
শ্যামনগর উপজেলা প্রশাসন ও সিডিও ইয়ুথ টিমের  উদ্যোগ ও বাস্তবায়নে তাল বীজ বপন কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, বারসিক কর্মকর্তা রামকৃষ্ণ জোয়ারদার, সিডিও ইয়ুথ টিম আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, আনিছুর রহমান মিলন, সদর ইউনিটের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, জামাল বাদশা, কাশিমাড়ির ইউনিটের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান দোলন,নূর হোসেন সহ অনেকে।
এসময় সিডিওর প্রতিষ্ঠাতা বলেন, জলবায়ু ঝুঁকি হ্রাসে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ দীর্ঘদিন ধরে বৃক্ষরোপণ করে যাচ্ছে।সম্প্রতি শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন ১কিলোমিটার রাস্তায় রোপনের জন্য তালবীজ দিয়েছেন। যে বীজ আজ সোয়ালিয়া-কল্যাণপুর রাস্তার পাশে বপনের মাধ্যমে উদ্বোধন করা হলো। এবং এই কার্যক্রম চলমান থাকবে। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন বলেন, টেকসই উপকূল গড়তে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে বৃক্ষ রোপণের বিকল্প নেই। স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও’র সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে বৃক্ষ রোপণ করে যাচ্ছে, আজকের তালবীজ বপনে সহযোগিতা করেছি, আগামীতেও তাদের পাশে থাকব। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!