মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

কলারোয়ায় বিআরডিবি’র ৪দিন ব্যাপী দক্ষতাভিত্তিক প্রশিক্ষনের সমাপ্তি

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২৩৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় বিআরডিবি’র আওতাভুক্ত সুফলভোগী সদস্যদের ৪দিন ব্যাপী দক্ষতাভিত্তিক প্রশিক্ষনের সমাপ্তি হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (২৬জুলাই) দুপুরে উপজেলা বিআরডিবির সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন-বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সাতক্ষীরা জেলার উপ-পরিচালক আবু আফজাল মোহা: সালেহ। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এছাড়া অনুষ্ঠানে প্রশিক্ষনার্থী হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া থানার ওসি’র প্রতিনিধি এসআই বাকি বিল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রবিন্দ্র নাথ মন্ডল, উপজেলা কৃষি অফিসার আবুল হোসেন মিয়া, উপজেলা প্রাণীসম্পদ অফিসার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার ওহিদ মুরাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন-নাহার আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার নুরে আলম নাহিদ, সহকারী প্রোগ্রাম মোতাহার হোসেন, মেডিলেক অফিসারসহ অন্যন্যে অফিসারবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-উপজেলা বিআরডিবির প্রধান পরিদর্শক মফিজুল ইসলাম। উল্লেখ্য-গত ৪দিনব্যাপী বিআরডিবি’র আওতাভুক্ত সুফলভোগী ৪০ সদস্য ওই প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!