বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
তালায় মৎস্য উপকরণ বিতরণ গোপালগঞ্জে মা দ ক, স ন্ত্রা স ও নৈ রা জ্যে র প্র তি বা দে বিএনপির বি ক্ষো ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি কলেজে মানবতার দেওয়াল স্থাপন করলেন ছাত্রদল নেতা শেখ মিনহাজ আলম মুন  সাতক্ষীরায় প্র ভা ব শা লী কৃর্তক চলাচলের রাস্ত ব ন্ধ করার প্র তি বা দে এক প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন ডুমুরিয়ায় বিধবাকে চে ত না না শ ক স্প্রে করে নগদ অর্থ ও মালামাল লু টে র অ ভি যো গ ডুমুরিয়ায় বিএনপির আয়োজনে সারাদেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে স ন্ত্রা স বি রো ধী সমাবেশ ও মি ছি ল অনুষ্ঠিত কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় যুব-নেতত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্য সাতক্ষীরায় সংবাদ সম্মেলন কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল 

ঝুঁকিপূর্ন শ্রমের সাথে যুক্ত শিশুদের কথা শোনা বিষয়ক সভা

✍️গাজী জাহিদুর রহমান📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২৪৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে উত্তরণ এর বাস্তবায়নে দাতা সংস্থা এডুকো’র আর্থিক সহাতায় প্রকল্পের আওতায় দায়িত্ব বাহক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং নিয়োগ কর্তাদের সাথে সোমবার (২৪ জুলাই) সাড়ে ১০ টায় শিশুদের কথা শোনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ। অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিব, থানার এস আই মোঃ মোমরেজ আলী এবং বুড়িগোয়ালিনি ও মুন্সিগঞ্জ ইউনিয়নের ওয়ার্ড মেম্বর ও গাবুরা ইউনিয়নের ইউপি সচিববৃন্দসহ কাশিমাড়ী,বুড়িগোয়ালিনি, মুন্সিগঞ্জ ও গাবুরা ইউনিয়নের ৪ টি ব্রিজ স্কুলের শিক্ষার্থী,অভিভাবক,শিশু সুরক্ষা কমিটির সদস্য ও চাকরিদাতাগণ।

উক্ত সভায় স্কুল থেকে ঝরে পড়া এবং ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত উপস্থিত শিশুরা তাদের নিজেদের কথা এখানে তুলে ধরে। শিশুরা অভাবের কারণে খাতা কলম কিনতে পারে না, প্রাইভেট খরচ দিতে পারেনা তাই তারা সরকারী স্কুলে পড়তে পারে না। উত্তরণের ব্রীজ স্কুলে তারা খাতা কলম পায়,প্রাইভেট খরচ লাগেনা তাতে তাদের অনেক উপকার হয়। উত্তরণ এর সহযোগিতায় কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হলেও উপকরণ কিনতে না পারার কারনে সকলে সেই প্রশিক্ষণ কাজে লাগাতে পারছে না।

এ সময় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন সুপারিশ করেন, যে সকল শিশু উত্তরণ এর ব্রীজ স্কুলে লেখাপড়া করছে তাদের জন্য কিছু গাছের চারা প্রদান করবেন এবং যে এলাকায় খাওয়ার পানির সমস্যা সেই এলাকায় পানির ব্যবস্থা কিভাবে করা সম্ভব তা দেখার জন্য উপজেলা ভাইস চেয়ারম্যানকে দায়িত্ব প্রদান করেন। এছাড়া যে সকল শিশুরা ইঞ্জিনচালিত গাড়ী চালায় সে সকল শিশুদেরকে দেখামাত্র শাস্তির আওতায় আনার জন্য এস আইকে দায়িত্ব প্রদান করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!