বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সকল ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে পুনর্মিলনী

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১০৭২ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ উচ্ছাস এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সকল ব্যাচের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পুনর্মিলনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফোরামের আয়োজনে দিন ব্যাপী অনুষ্ঠানে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা নারগীস’র সভাপতিত্বে পুনর্মিলনী-২০২৩ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যের পর অত্র বিদ্যালয়ের এসএসসি ১৯৯৩ এর প্রথম ব্যাচের মিজান, লিটন, হিরা, মায়া, খাদিজা ও নাদিরার উপস্থিতিতে প্রাক্তন ছাত্র সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দেশ টাইমস deshtimes24.news এর সম্পাদক ও জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা’র সাতক্ষীরার ব্যুরো চীফ শেখ আমিনুর হোসেন বিদ্যালয়ের দপ্তরি আব্দুস সাত্তারের সন্মানা স্বারক প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা পর্ব শুরু হয়।

পুনর্মিলনী-২০২৩ অনুষ্ঠানে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৪৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সকল ব্যাচের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পুনর্মিলনী-২০২৩ অনুষ্ঠানে উপস্থিত স্কুলের সকল শিক্ষক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

যেসকল প্রাক্তন শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করে সফল করেছেন তারা হলেন, মো: ইমাম বারী, মো রাশিদুল ইসলাম (রাসেল), মো: মাফিজুল ইসলাম, জি এম সাইদুজ্জামান তমাল ও জি এম সাদিউজ্জামান সাদি, মো: রাসেল গাজী, মো: হযরত আলী, মো: মনিরুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, মো: আলিম ও মো: জিল্লুর রহমান।

এছাড়া উক্ত প্রোগ্রামের সকল কাজে শারিরীকভাবে পাশে না থাকতে পারেলো মানসিকভাবে সবসময় সাপোর্ট দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় পল্টু বাশার স্যার। সাথে সাথে আমাদের স্কুলের বড়ভাই শেখ মিজানুর রহমান, মো: আরিফুল ইসলাম, মো: মনিরুল ইসলাম ও মো: মামুন হাসান।

সকাল থেকে নতুন পুরোনো শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় ঐহিত্যবাহী রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ। বিদ্যালয়ের সকল ব্যাচের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের মিলন মেলা। সকাল থেকে বিদ্যালয়ে নানা আয়োজনে জাঁকজমক ও বর্ণিল উৎসব মূখর পরিবেশে অংশ নেয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সমগ্র পুনর্মিলনী-২০২৩ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এসএসসি ২০১২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোঃ জাহিদ হোসেন ও এসএসসি ২০১৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী সামিরা সুলতানা উর্মি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!