মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

শ্যামনগরে সিসিডিবি আয়োজিত কমিউনিটির ঝুঁকি মূল্যায়নের তথ্য বৈধকরণ কর্মশালা

✍️হেলাল উদ্দিন☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৩০৫ বার পড়া হয়েছে

বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিডিবি এর স্টেপ অ্যান্ড বিল্ড-ইন প্রকল্প সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নে কার্যক্রম বাস্তবায়ন করছে।

২২ জুন বুধবার গাবুরা ইউনিয়ন পরিষদে সিসিডিবি স্টেপ অ্যান্ড বিল্ড-ইন প্রকল্পের (বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরন এবং অবকাঠামো নির্মাণ প্রকল্প) অধীনে “কমিউনিটির ঝুঁকি মূল্যায়নের তথ্য বৈধকরণ কর্মশালা” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গাবুরা ইউনিয়নের ২,৩ ও ৪ নং ওয়ার্ডের কমিউনিটি ঝুঁকি নিরূপণ এর ফলাফল উপস্থাপন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শ্যামনগরের গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জি. এম মাসুদুল আলম। সভাপতিত্ব করেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন। আরও উপস্থিত ২ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা, ৩ নং ওয়ার্ড এর ইউপি সদস্য শফিউল্লাহ গাজী, ৪ নং ওয়ার্ড এর ইউপি সদস্য জি. এম ইমাম হাসান, ১, ২ ও ৩ নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন সহ সাংবাদিক, ডব্লিউডিএমসি এর সদস্যগণ, শিক্ষক, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও প্রকল্পের ফিল্ড সুপারভাইজার এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার আবুল হাশেম মিয়া, ফিল্ড অর্গানাইজার সরস্বতী সরকার এবং চন্দন দাস প্রমুখ।

প্রকল্পের মূল বিষয় উপস্থাপন করেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার। উপস্থাপনের পরে তথ্য উপাত্ত উপস্থিত সকলে দেখেন এবং পর্যালোচনা করেন।

প্রধান অতিথি বলেন “গাবুরার জন্য দৃশ্যমান উন্নয়ন করা প্রয়োজন। গাবুরার যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। সেজন্য সরকারের বিভিন্ন স্থানে আমরা উপস্থাপন করছি। সিসিডিবি যে প্রক্রিয়ায় তথ্য উপাত্ত সংগ্রহ করেছে তা খুবই ফলপ্রসূ হবে। আমরা ইউনিয়ন পরিষদের সবাই এই উপস্থাপিত তথ্য উপাত্তর সঙ্গে একমত পোষণ করছি। সিসিডিবিকে দৃশ্যমান উন্নয়ণ করার জন্য অনুরোধ করছি”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!