মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

কলারোয়ায় তথ্য আপার উঠান বৈঠকে এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২৫১ বার পড়া হয়েছে

শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় তথ্য আপার ৮৩তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১জুন) সকালে উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাপাঘাট গ্রামে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা অনিমা রাণীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী তথ্যসেবা কর্মকর্তা ইরিনা পারভীন, নাসরিন নাহার, ইউপি সদস্য খায়রুল ইসলাম, ইউপি সদস্য রহিমা বেগম কাজল, ইউনিয়ন আ.লীগের সভাপতি শফিকুল ইসলাম, কলারোয়া পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী প্রমূখ। বৈঠকে আগত নারীদের স্বাস্থ্য, শিক্ষা, সরকারের উন্নয়ন কর্মকান্ড, আইন, বিভিন্ন ভাতা ও প্রশিক্ষণ বিষয়ক, বাল্যবিবাহ, আইনী সহায়তার পরামর্শ প্রদান, চাকুরির আবেদনপত্র পুরণ, ভর্তি পরীক্ষার ফরম পুরণ, মহিলাদের ডায়াবেটিক পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা, তামমাত্রা, ওজন মাপা ও নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!