শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড: আকবর আলীর অভিনন্দন সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে বিএনপি নেতা আলহাজ্ব মো. আব্দুর রঊফ এঁর শুভেচ্ছা ও অভিনন্দন দেবহাটায় যাত্রীবাহি বাস ও মোটর সাইকেলের মু খো মু খি সং ঘ র্ষ, নি হ ত-১ ডুমুরিয়ায় সাংসদ লবি’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা পৌরসভার মেয়র চিশতিকে ক্ষমতা বুঝিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ

✍️রঘু নাথ খাঁ📝জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ২৮৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসানকে মেয়র তাসকিন আহমেদের কাছে সব ক্ষমতা বুঝিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত ফিরোজ হাসানকে উদ্দেশ্য করে বলেন, আদালতের আদেশ মেনে চলুন। আর না মানলে আপনাকে শাস্তি দেওয়া হবে, জরিমানা করা হবে।

সোমবার  বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ফিরোজ হাসানকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেন। শুনানির শুরুতে প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসানকে উদ্দেশ্য করে আদালত বলেন, আপনি সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র। মেয়রকে বরখাস্তের স্থগিতাদেশ ও পুনর্বহালের চিঠি পেয়েছেন। তাহলে চিশতিকে ক্ষমতা বুঝিয়ে দিতে তালবাহানা করছেন কেন?

উত্তরে প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসান আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান, সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ। অন্যদিকে মেয়র তাসকিন আহমেদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ।

অ্যাডভোকেট তানভীর আহমেদ বলেন, মেয়র তাশকিন আহমেদ চিশতিকে ক্ষমতা বুঝিয়ে না দেওয়ায় সোমবার উচ্চতর আদালতে তলব করা হয় সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসানকে।

তাকে স্বশরীরে উপস্থিত হয়ে হাইকোর্টের কার্যক্রম বাধাগ্রস্ত করায় কারণ ব্যাখ্যা দিতে বলা হয়।

প্রসঙ্গত, পাসপোর্টে ভারতে থাকাকালিন সময়ে নাশকতার মামলা হওয়ায়  জেল হাজতে গেলে গত ৬ ফেব্রুয়ারি মেয়র তাসকিন আহমেদকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই সঙ্গে প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসানকে আর্থিক ক্ষমতাসহ ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে ১৪ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ স্থগিত চিশতিকে পুনর্বহালের আদেশ দেন উচ্চতর আদালত। কিন্তু ক্ষমতা হস্তান্তর করতে গড়িমসি করেন কাজী ফিরোজ হাসান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!