শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় যাত্রীবাহি বাস ও মোটর সাইকেলের মু খো মু খি সং ঘ র্ষ, নি হ ত-১ ডুমুরিয়ায় সাংসদ লবি’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা

গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুলছাত্রী অপহৃত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ২১৭৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করার অভিযোগে কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।

এ ব্যাপারে গত ২৪ সেপ্টেম্বর কাশিয়ানী থানায় অপহরণের অভিযোগে হাফিজুর কাজী ও তার মা স্বরূপ জানকে আসামি করে একটি অপহরণ মামলা (মামলা নং ১৯/২০২০) দায়ের করেন অপহৃত দিপা মল্লিক (১৬) এর বড় ভাই দীপক কুমার মল্লিক।

মামলা সূত্রে জানাগেছে, গত ১৫ সেপ্টেম্বর নিজামকান্দি গ্রামের মুসা মোল্লার ছেলে গিয়াস মোল্লার নিকট  ভোরে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে একই গ্রামের আক্তার কাজীর ছেলে হাফিজুর কাজী (৩৮) ও তার মা স্বরূপ জানের (৫৫) যোগসাজশে ছেলে হাফিজুর কাজী ইজিবাইকে জোরপূর্বক দিপা মল্লিক কে অপহরণ করে বিশ্বরোড হয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যান। পরে দিপাকে খুঁজে না পেয়ে ঘটনার প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে পরিবারের পক্ষ থেকে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রকাশ বোস ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার দায়েরের সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে জানান, অপহৃত দিপা মল্লিককে উদ্ধার ও আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!