গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করার অভিযোগে কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।
এ ব্যাপারে গত ২৪ সেপ্টেম্বর কাশিয়ানী থানায় অপহরণের অভিযোগে হাফিজুর কাজী ও তার মা স্বরূপ জানকে আসামি করে একটি অপহরণ মামলা (মামলা নং ১৯/২০২০) দায়ের করেন অপহৃত দিপা মল্লিক (১৬) এর বড় ভাই দীপক কুমার মল্লিক।
মামলা সূত্রে জানাগেছে, গত ১৫ সেপ্টেম্বর নিজামকান্দি গ্রামের মুসা মোল্লার ছেলে গিয়াস মোল্লার নিকট ভোরে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে একই গ্রামের আক্তার কাজীর ছেলে হাফিজুর কাজী (৩৮) ও তার মা স্বরূপ জানের (৫৫) যোগসাজশে ছেলে হাফিজুর কাজী ইজিবাইকে জোরপূর্বক দিপা মল্লিক কে অপহরণ করে বিশ্বরোড হয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যান। পরে দিপাকে খুঁজে না পেয়ে ঘটনার প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে পরিবারের পক্ষ থেকে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রকাশ বোস ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার দায়েরের সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে জানান, অপহৃত দিপা মল্লিককে উদ্ধার ও আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.