শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড: আকবর আলীর অভিনন্দন সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে বিএনপি নেতা আলহাজ্ব মো. আব্দুর রঊফ এঁর শুভেচ্ছা ও অভিনন্দন দেবহাটায় যাত্রীবাহি বাস ও মোটর সাইকেলের মু খো মু খি সং ঘ র্ষ, নি হ ত-১ ডুমুরিয়ায় সাংসদ লবি’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা পৌর মেয়র চিশতীকে দায়িত্বভার বুঝিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ

✍️ইব্রাহিম খলিল📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৩১৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতীকে তার দায়িত্বভার আগামী মঙ্গলবার (৬ জুন) এর মধ্যে বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মাননীয় বিচারপতি কে.এম.কামরুল কাদের এবং বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বৃহস্পতিবার (১জুন) এই আদেশ দেন।

সাথে সাথে কোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উষ্মা প্রকাশ করে মন্তব্য করেন যে, ‘হাইকোর্টকে হাইকোর্ট’ দেখান, তাৎক্ষণিকভাবে হাইকোর্টের পূর্ববর্তী আদেশ প্রতিপালন করেন, এটির ব্যাত্যয় হলে সংশ্লিষ্টদেরকে জেলে পাঠানো হবে। সহকারী অ্যাটর্নি জেনারেলের আবেদনের প্রেক্ষিতে কোর্ট আগামী মঙ্গলবার আদেশের জন্য শুনানি রাখেন।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতীকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই সাথে দায়িত্বভার প্যানেল মেয়র-এক কে দেওয়া হয়। এসময় পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই আদেশকে চ্যালেঞ্জ করে একটি রিট পিটিশন দাখিল করলে মহামান্য হাইকোর্ট ১৪ ফেব্রুয়ারি এই দুটি আদেশে স্থগিত করেন। এরপরে হাইকোর্টের আদেশ নিয়ে তিনি মেয়র হিসাবে দায়িত্ব পালন করতে পৌরসভায় গেলে,  তাকে বাধা প্রদান করেন এবং লাঞ্ছিত করেন। এর ফলে তিনি ফের একটি সম্পূরক আবেদন করেন হাইকোর্টে।

আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং মোঃ তানভীর আহমেদ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!