বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

পৌর মেয়র শেখ রকিবের দেওয়া ঘর পেয়ে উচ্ছ্বসিত প্রতিবন্ধী জামিল ও তার পরিবার

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২২৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা ও গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেনের দেওয়া ঘর পেয়ে উচ্ছ্বসিত বুদ্ধি প্রতিবন্ধী হকার জামিল ও তার পরিবার।

গোপালগঞ্জ শহরের আনাচে-কানাচে, অলি-গলিতে পরিচিত মুখ পত্রিকা বিক্রেতা জামিলের বসবাসের পুরোনো জরাজীর্ণ ঘরটি মানবিক মেয়র শেখ রকিব হোসেন তার নিজস্ব তহবিল হতে নতুন রুপে র্নিমাণ করে দিয়েছেন।

মঙ্গলবার (৩০ মে) বেলা ১১ টায় মেয়র শেখ রকিব হোসেন আনুষ্ঠানিকভাবে জামিলকে সদ্য সংস্কারকৃত ঘরটি হস্তান্তর করেন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঘর পেয়ে হকার জামিল ও তার পরিবার খুবই আবেগাপ্লুত হয়ে পড়েন। শুধু গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেনই নয়, সকলেই তাকে ভালোবাসেন। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সাংসদ শেখ ফজলুল করিম সেলিমও টুঙ্গিপাড়ায় সফরে এলে জামিলের খোঁজখবর নেন এবং তাকে নগদ অর্থ প্রদান করেন।

এদিকে হতদরিদ্র ও বুদ্ধি প্রতিবন্ধী হকার জামিলকে মানবিক মেয়র শেখ রকিব হোসেন তার নিজ অর্থ ব্যয়ে পুরাতন ঘরটি নতুন করে নির্মাণ করে দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড হলে সেখানে সকলেই তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে দেখা গেছে।

উল্লেখ্য, পৌর মেয়র হিসেবে তিনি তার প্রাপ্য সম্মানী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও পৌরসভার দের মাঝে এবং পৌরসভার পরিচ্ছন্নকর্মীদের মাঝে বিতরণ করে ভূয়সি প্রশংসা অর্জন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!