সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

শেখ সেলিম এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন গোপালগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৩৯৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ড.শেখ ফজলুল করিম সেলিমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সদ্য নির্বাচিত গোপালগঞ্জ জেলা বাস- মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৩ মে) দুপুর আড়াইটায় শেখ সেলিম এমপি’র বনানীর নিজ বাড়িতে গোপালগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি মো. মাসুম সিকদার ও সাধারণ সম্পাদক শেখ মো. কামিল সরোয়ার কমিটির সকল নেতৃবৃন্দদের সাথে নিয়ে শেখ ফজলুল করিম সেলিম এমপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় লতিফপুর ইউপি চেয়ারম্যান মো.জাফর হোসেন (কালু), নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন মোল্যা সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও মঙ্গলবার রাতে গোপালগঞ্জ জেলা বাস- মিনিবাস মালিক সমিতির নির্বাচনে ইলিয়াছ-লিটন পরিষদ থেকে কার্যকরী সভাপতি পদে নির্বাচিত এস এম মওদুদ হোসেন রেন্টু ও কোষাধ্যক্ষ মো. হেদায়েত শেখ শেখ ফজলুল করিম সেলিম এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত গোপালগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতির নির্বাচনে মাসুম -কামিল প্যানেল থেকে ২১ জন এবং ইলিয়াছ-লিটন প্যানেল থেকে ৪ জন নির্বাচিত হয়েছেন।

এর আগে গত ২০ মে গোপালগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৩–২০২৫) সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকেও মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!